বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জয় দত্তের সঙ্গী হলেন সালমান খান!

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে শেষ হলো বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত ‘হিট এন্ড রান’ মামলার রায় ঘোষণা। ১৩ বছর আগে মদ্যপান করে গাড়ী চালানোর সময় চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হওয়ার দায়ে মুম্বাইয়ের একটি স্থানীয় আদালতের সাদামাটা একটা মামলার মতোই পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে।যদিও উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তার আইনজীবী।

ভারতে আইনের শাসনের এমন নিরপেক্ষ চেহেরা নতুন কিছু নয়, অপরাধ করে কোনো রাজনৈতিক শক্তিধর নেতা থেকে একেবারে জনপ্রিয় অভিনেতা পর্যন্ত কেউ-ই পার পেয়ে গেছেন এমন দৃষ্টান্ত খুব কমই আছে। সালমান খানের সাজার আগে বলিউডের আরেক তুখোড় অভিনেতা সঞ্জয় দত্তও এমন কঠিন শাস্তির সম্মুখিন হয়েছেন। ১৯৯৩ সালের মুম্বাই হামলার দায় ও অবৈধ অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্তকে অভিযুক্ত করা হয়। মুম্বাইয়ের সেই হামলায় অন্তত ২৫৭ জনের মৃত্যু ঘটে। এই দিক থেকে সঞ্জয়ের সাথে ব্যাপক মিল রয়েছে সালমানের। কারণ সালমান-সঞ্জয় দুজনের নামেই অভিযুক্ত হয়েছে হত্যা মামলা। আর দুজনেরই জেল হয়েচে পাঁচ বছর করে।

যদিও পরবর্তীতে সঞ্জয়ের নামে হত্যা মামলা প্রত্যাহার করে নিয়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেপ্তার দেখিয়েছিলো ভারতের আদালত। সঞ্জয় দত্ত এখনো পাঁচ বছরের মেয়াদে জেল বাস করে যাচ্ছেন। প্রকারান্তরে যেনো সঞ্জয়ের সঙ্গীই হলো বলিউড সুপারস্টার সালমান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা