,

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের : পাকিস্তান ২১৩/২

news-image

মীরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্তে মাঠে নামে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৩ রান। পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সামি আসলাম ও মোহাম্মদ হাফিজ। প্রথম ওভারে বল করতেই হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন পেসার শাহাদাত হোসেন। এর কিছু পরেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তানও। মোহাম্মদ শহীদের ৪র্থ ওভারে ৩য় বলে মুশফিকের কাছে কটবিহাইন্ড হয়ে আউট হয়ে যান হাফিজ। গত ম্যাচে দূর্দান্ত খেলা দেখালেও আজ তিনি মাত্র ৮ রান করেই আউট হয়ে যান। দলীয় রান তখন ৯। এরপর ব্যাট হাতে মাঠে নামনে আজহার আলী। কিন্তু দলীয় রানে ৫৮ রানের মাথায় সামির উইকেট বড় জুটি করতে দেয়নি এ জুটিকেও। তাইজুলের ২৩ তম ওভারের ৫ম বলে শাহাদাতের কাছে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১৯ রান করেই ক্রিজ ছাড়েন তিনি। পরবর্তি ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ইউনিস খান।

এর আগে টস জিতে এ ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। জিতেছে টি-টোয়েন্টিতেও।

সেই সঙ্গে প্রথমবারের মতো টেস্টেও গৌরবের ড্র করেছেন টাইগাররা। এবার প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর সে লক্ষ্যে আজ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে মুশফিক বাহিনী।

খুলনা টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে বাদ পড়া পেসার রুবেল হোসেনের জায়গায় খেলবেন শাহাদাত হোসেন রাজীব।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন রাজীব।

পাকিস্তান একাদশ : সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইয়াসির শাহ, ইমরান খান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ