,

প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

news-image

ডেস্ক রির্পোট :‘জানুক সবাই দেখাও তুমি’ স্লোগানকে সামনে রেখে স্কুলের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। এ বছর মোট ৮ অঞ্চলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিটি অঞ্চলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিমিত সংখ্যক আসন রেজিস্ট্রেশনের মাধ্যমে পূরণ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড/ বেতন রসিদ /ফলাফল বিবরণীর যেকোন একটি নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

২ মে থেকে ঢাকা মহানগরের রেজিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শুরু হয়েছে চলবে ৬ মে পর্যন্ত। খুলনা, সিলেট, গোপালগঞ্জ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী –এই সাতটি অঞ্চলের রেজিস্ট্রেশন চলবে ৬-১৯ মে পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশনের স্থান যথাক্রমে- খুলনা প্রকৌশলও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এছাড়া চট্টগ্রাম অঞ্চেলের রেজিস্ট্রেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ইনিডিপেন্ডেন্স বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং রাজশাহী অঞ্চলের রেজিস্ট্রেশন রাজশাহী বিশ্বদ্যিালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিস, লক্ষিপুর, রাজশাহীতে।

এ প্রতিযোগিতার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, কো-স্পন্সর হিসেবে রয়েছে আনোয়ার ইস্পাত, সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক(বিডিওএসএন)ও ধাঁনসিড়ি কমিউনিকেশন এবং একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.nhspc.org এবং www.facebook.com/nhspcbd এই ঠিকানায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে