বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

news-image

ডেস্ক রির্পোট : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১০ হাজার ৯১০ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৮টি এবং পুরাতন ২টি। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯১০ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ১ হাজার ৭৯৫ কোটি ৮২ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল ১১৪ কোটি ৪৬ লাখ টাকা। বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের পুরোটা ব্যয় বহন করবে সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে এটি বাস্তবায়ন করা হবে। যা ২০১৮ সালের মাঝামাঝিতে শেষ হবে এর কাজ।

এ প্রকল্প সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়ার ফলে বৃহত্তর খুলনায় ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, পর্যটনশিল্পের প্রসার এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সরবরাহ নিশ্চিত হবে। বাগেরহাটে এখন মংলা বন্দর, ইপিজেড, চিংড়িশিল্প ও রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে। ফলে দরকার হয়ে পড়বে দ্রুত যোগাযোগ নেটওয়ার্কের। বিমানবন্দর হলে সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজারকে কেন্দ্র করে পর্যটনশিল্পও প্রসারিত হবে।

অনুমোদিত অন্য প্রকল্প :  
১৫৮ কোটি টাকা ব্যয়ে মহিপাল ফ্লাইওভার নির্মাণ প্রকল্প। ৭৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সোনাগাজী-ওলামাবাজার চরদরবেশপুর-কোম্পানীগঞ্জ সড়কে ষষ্ঠ কিলোমিটারে ছোট ফেনী নদীর ওপর ৪৭৮ দমমিক ১৭ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প। ৪৯ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি জেলায় পাবলিক লাইব্রেরির উন্নয়ন প্রকল্প। ১৫ জেলা শিল্পকলা একাডেমির নবায়ন, সংস্কার ও মেরামত প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৬ লাখ টাকা। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প : পার্বত্য চট্টগ্রাম দ্বিতীয় পর্যায় প্রকল্প, এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যয় ধরা হয়েছে ৩৮০ কোটি টাকা। এছাড়া ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্প, মহিষ উন্নয়ন প্রকল্প, টিকা উৎপাদন প্রযুক্তি আধুনিকায়ণ ও গবেষণাগার সম্প্রসারণ প্রকল্প।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক