,

উইন্ডোজ ১০ নির্ভর দুটি স্মার্টফোন আনছে মাইক্রোসফট

news-image

প্রযুক্তি ডেস্ক : এ বছরের শেষার্ধে দুটি হাই-এন্ডের স্মার্টফোন বাজারে আনবে মাইক্রোসফট। এই স্মার্টফোন দুটিতে থাকবে মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। এই দুটি স্মার্টফোন লুমিয়া ব্র্যান্ডের অধীনেই আনতে পারে মাইক্রোসফট। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকটুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিটিম্যান ও টকম্যান কোড নাম দিয়ে নতুন স্মার্টফোন তৈরি করছে মাইক্রোসফট। টকম্যান স্মার্টফোনটি হবে ৫দশমিক ৭ ইঞ্চি মাপের। এতে তিন গিগাবাইট র‌্যাম, কিউএইচডি ডিসপ্লে ও অক্টাকোর কোয়ালকম প্রসেসর থাকবে। ৩২ জিবি ইন্টারনাল মেমোরির পাশাপাশি এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। 
ফোনটির পেছনে ২০ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ব্যাটারি হবে তিন হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের।
টকম্যান স্মার্টফোনটিতে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে থাকবে। এতে থাকবে কোয়ালকম হেক্সা-কোর প্রসেসর ও তিন গিগাবাইট র‌্যাম। ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরির পাশাপাশি এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। এর পেছনে ২০ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এর ব্যাটারি হবে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। 
সফটওয়্যারের দিক বিবেচনায় ধরলে এতে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সব ফিচার ব্যবহারের সুযোগ থাকবে। উইন্ডোজ ফোনে কল গ্রহণ করে উইন্ডোজ পিসিতে সেই কলের উত্তর দেওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ