,

সূর্যের আলোতে চলবে বাইক

news-image

লাইফস্টাইল ডেস্ক : ডেনমার্কের সোলার অ্যানার্জি ইঞ্জিনিয়ার জোসেফ ফ্রাউসিজ সোলার ই-বাইক উদ্ভাবন করেছেন। এই প্রোটোটাইপ ই-বাইকে প্রোটোভোল্টটিক চার্জি পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

এই সোলার বাইকটির ওজন মাত্র ৩৭ পাউন্ড। এটিতে ৫০০ ওয়াটের ইলেকট্রিক মোটর সংযোজন করা হয়েছে। পাশাপাশি প্যাডেলও আছে এতে। বাইকটির ফ্রেমে বক্স বানিয়ে তাতে লিথিয়াম আয়ন ব্যাটারি বসানো হয়েছে। বাইকটির দু’চাকায় সোলার প্যানেল সংযুক্ত আছে। যেটা দিনের বেলায় সূর্য থেকে শক্তি সংগ্রহ করে ব্যাটারিতে সঞ্চয় করে। প্রতিটি প্যানেল ২৫ পিক ওয়াটস শক্তি সংগ্রহ করতে পারে।

তবে বাইকটি চালানো অবস্থায় বেশি একটা শক্তি সংগ্রহ করতে পারে না। এটি যখন বিশ্রাম নেয় তখন সূর্যের আলো থেকে পুরোদমে শক্তি পায়। বাইকটির ব্যাটারি খুলে নিয়ে ঘরে বসেও চার্জ দেয়ার সুযোগ রয়েছে।

জোসেফ ফ্রাউসিজ বলেন, ‘একটা সময় গিয়ে সাধারণ সাইকেল থাকবে না। মানুষ তখন সোলার ই-বাইক ব্যবহার করবে। বেশির ভাগ সোলার ই-বাইকগুলোর সীমাবদ্ধতা রয়েছে। এসব কথা মাথায় রেখে হালকা ও শক্তপোক্ত সোলার ই-বাইক তৈরি করা হয়েছে।’

বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ মাইল। একবার ব্যাটারিতে চার্জ হলে এটি ৪০ মাইল চলতে পারে। গতি নিয়ন্ত্রণের জন্য বাইকটির হাতলে পিকআপ রয়েছে। বাইকটিতে শ্যাডো অপটিমাইজিং টেকনোলজি ব্যবহারা করা হয়েছে। ফলে বাইকটির চাকা ঘুরতে থাকা অবস্থায় এটির প্যানেল চার্জ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে