সামাজিক সচেতনতার মাধ্যমেই সমাজকে অপরাধমুক্ত করতে হবে
নিজস্ব প্রতিবেদক : প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত করতে হবে। তিনি শনিবার বিকেলে বিজয়নগর উপজেলার চম্পকনগরে পুলিশ ক্যাম্পের ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন, আইন শৃঙখলা বিষয়ে মতবিনিময় ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু। সবাই মিলে পুলিশকে সহযোগীতা করলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তিনি পুলিশ ক্যাম্পের ভবনের জন্য জায়গা ও নগদ অর্থ প্রদানের জন্য চম্পকনগর বাজারের ব্যবসায়িক নেতৃবৃন্দেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, পুলিশ জনকল্যানে যে কোন সামাজিক কার্যক্রম করতে পারে। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের নেতৃত্বে কিছু কার্যক্রম আমার চোখে পড়েছে। যা প্রশংসনীয়। আমি আশা করছি ভবিষ্যতে জনকল্যানে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা ভালভাবে পড়াশোনা করে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া, সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চম্পকনগর ইউপি চেয়ারম্যান মোঃ হামিদুল হক হামদু।
স্বাগত বক্তব্য রাখেন চম্পকনগর বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম রমজান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা নিশাত,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডঃ শাহানুর ইসলাম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, বিজয়নগর উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউল হক বকুল,সাধারন সম্পাদক রাসেল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ।











