,

নেপালের জন্য ফেসবুকে ‘ডোনেশান বাটন’

news-image

প্রযুক্তি ডেস্ক : নেপালে গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পে বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও নেপালের এই দুর্দিনে কিছুটা সাহায্যের হাত বাড়িয়েছে। গত সোমবার ফেসবুক একটি ‘ডোনেশান বাটন’ যুক্ত করেছে যাতে নেপালের মানুষকে সাহায্যের জন্য ফেসবুক ব্যবহারকারীরা এগিয়ে আসতে পারেন।
এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, নেপাল, ভারত ও বাংলাদেশে ভূমিকম্পে প্রভাব পড়েছে। ভূমিকম্পে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই এগিয়ে এসেছেন। এখন অনেকেই তাদের নিউজ ফিডের ওপরে একটি বার্তা দেখতে পাবেন যাতে ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনে সাহায্যের আবেদনের কথা বলা হবে। এই প্রতিষ্ঠানটি এখন নেপালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। 
এর আগে ফেসবুক কর্তৃপক্ষ ‘সেফটি চেক’ নামে একটি ফিচার যুক্ত করে যাতে নেপালে ভূমিকম্পের সময় পরিচিতজনেরা নিরাপদ আছে কি না তা জানতে সাহায্য করেছিল। 
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, জরুরি সময়ে মানুষ এখন ফেসবুকে ঢুকে চারপাশে কী ঘটছে তা জানার চেষ্টা করে, নিজস্ব অভিজ্ঞতা প্রকাশ করে এবং বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ