বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার আন্দোলনে বিএনপি : আসতে পারে ২ দিনের হরতালের কর্মসূচি

news-image

ডেস্ক রির্পোট : সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, জালিয়াতির অভিযোগ তুলে আবারো আন্দলোনে নামতে যাচ্ছে বিএনপিসহ ২০ দল। আন্দোলনের প্রথম ধাপেই আসতে পারে ২ দিনের হরতাল। এ ছাড়া থাকছে বিক্ষোভ কর্মসূচিসহ অসহযোগ আন্দোলন।
বিএনপি’র একটি সূত্র জানায়, এবারের আন্দোলনই হবে সরকার পতনের সবচেয়ে বড় আন্দোলন। এ আন্দোলন সফল করতে বিএনপি’ আর পিছু হটবে না। সরকার পতন ঘটিয়েই তারা এবার ঘরে ফিরতে চায়।
সূত্র জানায়, তিন সিটি করপোরেশন নির্বাচনে বয়কটের মধ্যেদিয়ে শুরু হচ্ছে আন্দোলনের রূপরেখা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল থেকেই আন্দোলনের রূপরেখা নিয়ে দলের একাধিক সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছেন। তারা চেয়ারপারসনের কথায় সায় দিয়ে আন্দোলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। আন্দোলনের প্রথম ধাপে দেয়া হতে পারে ২ দিনের হরতাল।
আজ অথবা আগামীকাল এ হরতাল কর্মসূচি দেয়ার কথা রয়েছে। তবে অপর একটি সূত্র বলেছে, এ ক্ষেত্রে আগামী সপ্তাহের রোববার ও সোমবার এই দুই দিন হরতাল দেয়া হতে পারে। আজ রাতেই জরুরি বৈঠকের পরই সিন্ধান্ত হবে পরবর্তী করণীয়। তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে , হরতালের পরপরই অবরোধ এবং অসহযোগের মত আন্দোলন নিয়ে মাঠে নামার চিন্তাভাবনা চলছে। সরকার উচ্ছেদের জন্য সবধরনের প্রস্তুতি নিয়েই এবার মাঠে নামবে বিএনপিসহ ২০ দল।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা