শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় জাপান ব্রিক ফিল্ডের সামনে গাড়ির নিয়ে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।