,

সরাইলের ষাটবাড়িয়া গ্রাম পুরুষ শুন্য, গ্রেপ্তার-১

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : পুরুষ শুন্য হয়ে পড়েছে সরাইলের পাকশিমুল ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রাম। মহিলা ও শিশুরা সময় পার করছে আতঙ্কে। গোটা গ্রামেই চলছে এখন সুনসান নিরবতা। সুযোগ বুঝে চলছে বসতঘর ভাংচুর ও লুটপাট। অনেকেই ঘরের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। গত সোমবারের সংঘর্ষে জাকির হোসেন খুনের ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই জাহাঙ্গীর আলম। সোমবার রাতেই মামলার পাঁচ নাম্বার আসামী ইনু মিয়ার ছেলে উসমান (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, জাকির নিহত হওয়ার খবরে সোমবার সন্ধ্যার পর ষাটবাড়িয়া গ্রামের পুরুষ ও যুবকরা পালিয়ে যায়। অনেকে ঘরের মালামাল সরিয়ে পার্শ্ববর্তী গ্রামে স্বজনদের বাড়িতে নিয়ে যায়। হরিপুর গ্রামের কিছু লোক রাতেই হামলা চালিয়ে কয়েকটি বসতঘর ভাংচুর ও লুটপাট করে। রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে জজ মিয়া (৫৫) কে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৭-৮ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর সম্পূর্ণ পুরুষ শুন্য হয়ে পড়ে ষাটবাড়িয়া গ্রাম। গতকাল মঙ্গলবার সকালে নিহত জাকিরের লাশ দাফন করা হয়। লাশ দাফনের পর আরো ৩-৪টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। হরিপুর গ্রামে চলছে উত্তেজনা আর ষাটবাড়িয়ায় চলছে সুনসান নিরবতা ও গ্রেপ্তার আতঙ্ক। সরাইল থানার অফিসার আনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। প্রসঙ্গত: পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার সকালে হরিপুর ও ষাটবাড়িয়া গ্রামের বাসিন্ধাদের সংঘর্ষে সৌদী প্রবাসী দুই সন্তানের জনক জাকির হোসেন খুন হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা