,

যে ৫ টি পানীয় আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর

news-image

স্বাস্থ্য ডেস্ক : গরম পড়েছে বেশ ভালোই। যদিও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, তারপরও গরমের কারণে হাতের কাছে অনেকেই নানা পানীয়ের ব্যবস্থা রাখেন। বিশেষ করে সফট ড্রিংকস ও জুস জাতীয় পানীয় গরমের কারণে অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু আপনি জানেন কি, এইসকল পানীয় আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর? আপনার দেহ ধীরে ধরে নিজের স্বাভাবিক কর্মক্ষমতা হারাচ্ছে শুধুমাত্র কিছু ধরণের ভুল পানীয়ের জন্য। আজ চিনে নিন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এমনই কিছু পানীয়।

১) জুস
বাজারে যতো ধরণের বোতলজাত ও প্যাকেটজাত নানা রকমের ফলের জুস পাওয়া যায়, এর সবই হচ্ছে রঙ মেশানো কেমিক্যালযুক্ত পানি। এই ধরণের আর্টিফিশিয়াল রঙের কেমিক্যাল যুক্ত পানি আপনার শরীরের মারাত্মক ক্ষতি করছে প্রতিনিয়ত।

২) সফট ড্রিংকস
একটু গরম লাগলেই তেষ্টা মেটাতে আমরা সফট ড্রিংকসের বোতল টেনে নিই। কিন্তু এইসকল সফট ড্রিংকসে রয়েছে কেমিক্যাল, গ্যাস, সুগার এবং শুধুমাত্র ক্যালরি। সুতরাং পরবর্তী সময়ে একটু সতর্ক হোন। কি পান করছেন একটু খেয়াল রাখুন।

৩) লেমোনেড
রেস্টুরেন্টে বসে ঠাণ্ডা পানীয়ের জন্য অনেকেই লেমোনেডের অর্ডার দিয়ে থাকেন। কিন্তু এইসব পানীয়তে রয়েছে প্রিজারভেটিভ এবং আর্টিফিশিয়াল রঙ যা আপনার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

৪) এনার্জি ড্রিংকস
তাৎক্ষণিকভাবে এনার্জি পাওয়ার জন্য অনেকেই হাতের কাছে এনার্জি ড্রিংকস পেলে তা পান করে ফেলেন। কিন্তু এই এনার্জি ড্রিংকসের অতিরিক্ত ক্যাফেইন এবং সুগার তাৎক্ষণিকভাবে আপনাকে এনার্জি দিলেও আপনার মস্তিষ্কের উপরে অনেক বেশি চাপ ফেলে। সুতরাং সতর্ক হয়ে যান এখনই।

৫) হুইপড কফি ড্রিংকস
আজকাল ঠাণ্ডা কফির নানা ধরণের ফ্লেভারে তৈরি হুইপড কফি ড্রিংকস পাওয়া যায়। কিন্তু এই ড্রিংকসের মাত্র ১ কাপ কফিতেই রয়েছে প্রায় ৮০০ ক্যালরি এবং হার্টের ধমনী ব্লক হয়ে যাওয়ার মতো স্যচুরেটেড ফ্যাট। এছাড়াও এতে থাকে প্রায় ১৭০ গ্রামের মতো চিনি। এবার বুঝতে পারছেন তো, মুখের স্বাদের জন্য কি পরিমাণে বিষ পান করছেন?

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা