,

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মনজুরের

news-image

ডেস্ক রির্পোট : কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন মনজুরের প্রধান এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী।

একই সাথে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মনজুর আলম।

মঙ্গলবার সোয়া ১১টায় নগরীর দেওয়ানহাট উন্নয়ন আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।

মনজুর আলম বলেন, চট্টগ্রামের ৮০ শতাংশ কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ ক্যাডারা। এখানে নির্বাচনের কোন পরিবেশ নেই। ভোট কেন্দ্রে আমাদের কোন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন এলাকায় আমার সমর্থকদের উপর হামলা করেছে তারা। তাই নির্বাচন বয়কট করতে বাধ্য হয়েছি।

আর রাজনীতি করবেন না ঘোষণা দিয়ে মনজুর বলেন,আমি আর রাজনীতি করব না। সমাজসেবা নিয়েই থাকব।

নগর বিএনপির সভাপতি ও মনজুর নির্বাচনী প্রধান এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সকাল থেকে ভোট কেন্দ্র দখল, কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে আমরা ভোট বর্জন করলাম।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ