,

টেলিছবিতে মৌসুমী-ওমর সানির ভালোবাসার গল্প

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় করতে এসেই পরিচয় মৌসুমী-ওমর সানির। একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিতে অভিনয় করেন। ছবিগুলো দর্শক প্রিয়তাও পায়। এভাবেই শুরু হয় দুজনার পথচলা। একটা সময় প্রেম। তারপর বিয়ে। ঘর সংসার সন্তান। আর এর মাঝেই চলে গেল বিশটি বছর। এই তারকা জুটির বিশ বছরের ভালোবাসার জীবনের গল্প নিয়েই এবার তৈরি হচ্ছে টেলিছবি ‘ভালোবাসার ২০ বছর’। গোলাম রাব্বানীর রচনায় টেলিছবিটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা ইউসুফ চৌধুরী। আসছে ৬ থেকে ৮ মে পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে।
টেলিছবিটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা ছিলো কাজটি করার। অবশেষে আমি শুটিংয়ে যাচ্ছি। আমি মনে করি এটা আমার জন্য বড় একটি কাজ। দর্শকের মন যেন জয় করতে পারি সেভাবেই টেলিছবিটি নির্মাণ করবো।’
এ টেলিছবিতে আরো বেশকজন তরুণ অভিনয়শিল্পীর অভিনয় করার কথা রয়েছে। কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা জানান, আসছে ঈদে টেলিছবিটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ