,

আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির

news-image

ডেস্ক রির্পোট : সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন সোমবার বিকেলে কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব কমিশন বরদাশত করবে না। সংশ্লিষ্টদের নিরপেক্ষতা বজায় রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার নির্দেশ দিচ্ছি।’
নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়ার পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভয়ভীতি উপেক্ষা করে নির্বিঘেœ ভোট দিন।’
রকিবউদ্দিন বলেন, ‘সিটি নির্বাচনে ৪ হাজারেরও অধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিককে কার্ড দেয়া হয়েছে। এছাড়া শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও স্থানীয় বিপুল সংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা