বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রো-সিএনজি ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

news-image

আমিরজাদা চৌধুরী : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মীরহাটি এলাকায় বাস-মাইক্রো-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বাস যাত্রী। এর মধ্যে ১৩ জনকে জেলা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। 
আহত যাত্রী বিজয়নগরের পাইকপাড়া গ্রামের এলাহি মিয়া জানান, কসবার কুটি থেকে হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা স্থানীয় দিগন্ত পরিবহনের একটি বাস (ব্রাহ্মণবাড়িয়া-ব-০৫-০০২৩) নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি ডান পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাস ও সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটিতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটিকে উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যানজট নিরসনের কাজ করে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক