,

ভূমিকম্পে বন্ধুদের খোঁজ পেতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে নেপালে শত শত লোক মারা গেছে। এখন সেখানে বিভিন্নস্থান থেকে পাঠানো হচ্ছে ত্রাণ ও সাহায্য। নেপালের এই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারত এবং বাংলাদেশও। ভূমিকম্পের ফলে নেপালে অনেক ভবন ধসে গেছে। নিখোঁজ রয়েছেন অনেকের আত্মীয়-স্বজন, বন্ধু। নিখোঁজ থাকা মানুষকে খুঁজে বের করার প্রযুক্তি নিয়ে এগিয়ে এসেছে গুগল আর পরিচিতজনেরা নিরাপদে আছে কি না তা জানানোর সুযোগ দিচ্ছে ফেসবুক।

গুগলের পারসন ফাইন্ডার

নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করার সুবিধা দিতে গুগল যে সেবা চালু করেছে তার নাম পারসন ফাইন্ডার। (https://google.org/personfinder/2015-nepal-earthquake)। গুগলের এই প্রকল্পটিতে কাউকে খোঁজ করলে বা কারও সম্পর্কে তথ্য থাকলে জানানো যাবে। এখন পর্যন্ত এই সেবাটি (টুল) দুই হাজার ৯০০ মানুষ ব্যবহার করেছেন।

২৫ এপ্রিল নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অনেকেই নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে নিখোঁজ কারও তথ্য যদি অনলাইনে পাওয়া যায় গুগলের এই টুল ব্যবহার করে তা জানানোও যাবে।

টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, আজ পর্যন্ত হিসাব ধরলে নেপালে এক হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

গুগলের পারসন ফাইন্ডার টুলটি ব্যবহার করাও খুব সহজ। মোবাইল থেকেও এই সেবাটি ব্যবহার করা যায়। যাঁরা ওয়েব ব্যবহার করেন তাঁরা গুগল থেকে পারসন ফাইন্ডারে গিয়ে যাঁর খোঁজ করছেন তাঁর নাম লিখলেই চলবে। কারও কাছে তথ্য থাকলে তিনি ওই ব্যক্তির নাম ও পরিচয় এবং তথ্য গুগলকে জানাতে পারবেন।

যদি গুগলে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পাওয়া না যায় তবে নিখোঁজ ব্যক্তির একটি প্রোফাইল তৈরি করা যাবে। ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য পেলে গুগল নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে।

ফেসবুকের সেফটি চেকফেসবুক সেফটি চেক

নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে থাকলে ‘সেফটি চেক’ নামের একটি ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে ফেসবুক যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা ব্যক্তি নিরাপদে আছেন কি না তা ফেসবুকের মাধ্যমে জানানো যাবে। এই ফিচারটি ব্যবহারকারীকে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানকালে তিনি নিরাপদে আছেন কি না সেই তথ্য জানাতে সাহায্য করবে। তারপর এই ফিচারটি একটি নোটিফিকেশন তৈরি করে দুশ্চিন্তাগ্রস্ত বন্ধুদের কাছে সেই তথ্য জানিয়ে দেবে। বন্ধু নিরাপদ আছে তা জানিয়ে ‘পতাকা’ প্রদর্শন করার সুযোগ দেবে। (https://www.facebook.com/safetycheck/nepalearthquake) লিংক থেকে সেফটি চেক ফিচারটি ব্যবহার করা যাবে এবং বন্ধু নিরাপদে আছে কি না তা জানানো আছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আপনার বন্ধু যদি নিরাপদ থাকে এবং আপনার সঙ্গে তার যোগাযোগ হয়ে থাকে তবে সেফটি চেক ব্যবহার করে জানানো যাবে।

ফেসবুক আপনাকে দ্রুত আপনার অন্য বন্ধুদের কাছে যোগাযোগ করে সবাই ঠিক আছে কি না তা জানতে সাহায্য করবে। শুধু তাই নয়, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে আপনার অবস্থান জেনে নিয়ে আপনার বন্ধুদের সেফটি ট্যাগ করার বিষয়টি জিজ্ঞাসা করবে এবং আপনি পতাকা দেখাবেন কি না তাও প্রশ্ন করবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা