,

নেপালে ভূমিকম্পে আহত রুনা খান

news-image

বিনোদন প্রতিবেদক : নেপালে ভূমিকম্পে আহত হয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। শনিবার নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে দেশের কারো সঙ্গে রুনা খান যোগোযোগ করতে পারেননি। কারণ নেপালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। শনিবার দুপুরে নেপালে যখন ভূমিকম্প হয় তখন রুনা খানসহ দেশের আরও ক’জন শিল্পী-কুশলী নাঙ্গরকোটে শুটিং-এ ব্যস্ত ছিলেন। ইউনিটের বাকী সবাই ঠিক থাকলেও পায়ে হাটুর নীচে প্রচ- আঘাত পেয়েছেন রুনা খান। হাতও কেটে গেছে তার। আজ সকালে নেপাল থেকে ভাইবারের মাধ্যমে মানবজমিনের সঙ্গে আলাপকালে রুনা বলেন, ইউনিটের বাকী সবাই সুস্থ আছে, ভাল আছে। শুধু আমিই খুব আহত হয়েছি। নেপালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আমার পা ফুলে গেছে। ডাক্তার বলেছেন এক্সরে করতে হবে। কিন্তু নেপালে বিদ্যুৎ নেই। তাই এক্সরে করা যাচ্ছে না। এদিকে দেশে যাওয়াটাও এখন জরুরী। শুনেছি আজ দুটো বিমান বাংলাদেশে যাবে। সেটাতে যেতে পারবো কিনা নিশ্চিত না। দেশবাসীর কাছে দোয়া চাই যেন ভালয় ভালয় আমরা দেশে ফিরতে পারি। রুনা খান আরও জানান, নেপালে ক্লাব হিমালয় রিসোর্টে উঠেছিলেন তারা। সেটিও ধ্বসে গেছে। যদি সেখানে তারা থাকতেন তবে মারা যেতেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গেছেন। নেপালে যুবরাজ খানের নির্দেশনায় তিনটি নাটকের কাজে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে আরও রয়েছেন নাটক তিনটির ক’জন কলাকুশলী ছাড়াও অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ, রাখি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ