,

ব্যবসায়ির গলাকাটা লাশ উদ্ধার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৯ দিন পর জাহাঙ্গীর মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা, গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের একটি ধানের জমি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের নরসিংসার গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। তিনি সমবায় সমিতির ব্যবসা করতেন বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৯ দিন আগে জাহাঙ্গীর গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার অষ্টগ্রামের পূর্বপাড়া এলাকার একটি ধানের জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা