ভূমিকম্পের আঘাতে নেপালে সহস্রাধিক নিহতের আশঙ্কা (ভিডিও)
নেপালে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে কয়েক‘শ লোক মারা গেছে। টাইমস অব ইন্ডিয়া বলেছে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৫’শ জন। উদ্ধারকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন মৃতের সংখা আরো বাড়তে পারে। কাঠমান্ডুতে রাজার পুরাতন দরবার শরীফ নামে খ্যাত একটি ভবন ধসে যাওয়ার পর সেখানে অন্তত অর্ধশতাধিক মানুষ আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পে ভারতে অন্তত ৩৪ জন মারা গেছে।
বাংলাদেশে রাজধানী ঢাকা সহ সারাদেশে ভূমিকম্প আঘাত হানার পর এপর্যন্ত ৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ময়মনসিংহ ও পাবনায় ভূমিকম্পে এ দুই ব্যক্তি নিহত হয়। ভূমিকম্পে ভারতে ৪১ জন মারা গেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানেও।
দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছে শতাধিক ব্যক্তি। সাভারে একটি গার্মেন্টস কারখানা ভবন থেকে ভূমিকম্পের সময় ভয় পেয়ে নামার সময় অন্তত ২০ জন নারী শ্রমিক আহত হন।
ভূমিকম্প প্রথম হয় নেপালে। ভূমিকম্পের কেন্দ্রে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯। নেপালে এ ভূমিকম্পের অবস্থান ছিল কাঠমান্ডুর ৮৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। বিষয়টি নিশ্চিত করে ইউরোপীয় ভূমধ্য সিসমোলোজিক্যাল সেন্টার। এরই ধাক্কা বা কম্পনের ঢেউ উত্তর পূর্ব ভারত হয়ে আসে বাংলাদেশে। এনডিটিভি বলছে উত্তর পূর্ব ভারতে এ ভূমিকম্প স্থায়ী হয় এক মিনিটেরও বেশি সময়। বাংলাদেশে এ ভূমিকম্পন ৩০ সেকেন্ডেরও বেশি স্থায়ী হয়।
নেপালে ভূমিকম্পে এ পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কাঠমান্ডু বিমান বন্দর ভূমিকম্পের পর বন্ধ ঘোষণা করা হয়।
ভারতের আবহাওয়া বিভাগের সিসমোলজি প্রধান জেএল গৌতম জানান, নেপালে প্রথম ভূমিকম্প হয়। এর অবস্থান ছিল ভারতীয় সময় সকাল এগারোটা একচল্লিশ মিনিটে অক্ষাংশ ২৮ দশমিক এক উত্তর ও দ্রাঘিমাংশ ৮৪ দশমিক ৬ পূর্বে। ভারতের পাটনা, লক্ষেèৗ, কলকাতা, জয়পুর, চন্ডিগড়সহ অন্যান্য শহরে ভূমিকম্প হয়েছে। প্রথম দফা ভূমিকম্পের আধ ঘণ্টা পর ভারতীয় সময় দুপুর ১২টা কুড়ি মিনিটে উত্তর ভারতে দ্বিতীয় দফা ভূমিকম্প হয়।
উত্তর-পূর্ব ভারতে এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭ দশমিক ৫ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস জিএস দফতর। ভারতের বিভিন্ন স্থানে এ ভূমিকম্পে ভবন ধস সহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার দুপুর সোয়া বারোটা থেকে ঢাকায় কিছুক্ষণ পর পর মৃদু থেকে মাঝারি ভূকম্পন অনুভূত হয়। অন্তত ৩০ সেকেন্ড থেমে থেমে এ ভূমিকম্পে রাজধানী ঢাকার বহুতল ভবন থেকে অনেকে আতঙ্কে বের হয়ে রাস্তায় নেমে আসেন। ঢাকার বেশ কয়েকটির পুরোনো ভবনে ফাটল ধরার খবর জানিয়েছেন অনেকে। ঢাকায় বাড়ি ঘর থেকে রাস্তায় নেমে এলে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় যানজটের সৃষ্টি হয়।
দুপুর ১২টা ৪৮ মিনিটে আরেক দফা ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পের পাশাপাশি আকাশ ছিল মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছিল। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে গত ৮ দশকের এটি ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের সময় পুকুরের পানি দুলে ওঠে। গাছপালাও এসময় দুলতে দেখা যায় বলে জানিয়েছে সাধারণ মানুষ। ঢাকার অনেক স্কুলে শিশুরা ক্লাসরুমে ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে কাঁদতে থাকলে শিক্ষকরা তাদের সামাল দেন। এসময় অনেক বাচ্চা ডেস্ক বা টেবিলের নিচে ঢুকে পড়ে।
রাজধানীর শাঁখারীবাজার ও বঙ্গবাজারে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাভারে ভূমিকম্পের সময় পোশাক কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হয়েছে ২৫ শ্রমিক। রাজশাহী মহিলা কলেজে আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে আহত হয়েছে ১০ ছাত্রী।
ময়মনসিংহের ধোবাইউয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে ১ জন মারা গেছে। আহত হয়েছে ১০ ছাত্রছাত্রী। খুলনায় তিনতলা একটি ভবন হেলে পড়ে। পাবনায় ভূমিকম্পনে আতঙ্কে একজন মারা গেছে। কুষ্টিয়ায় মিরপুরে স্কুল ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছে ১০ জন। আহত ১০ জনকে কুষ্টিয়ায় মিরপুর সরকারি হাসপালে ভর্তি করা হয়েছে।
এদিকে এনডিটিভি ও জি টিভিতে ভূমিকম্পের খবর সহ সাধারণ মানুষের গতিবিধি সরাসরি সম্প্রচার করা হয়। ঢাকায় বিভিন্ন টেলিভিশন ভূমিকম্পের সময় মানুষের আতঙ্ক ও অনুভূতির খবর সম্প্রচার করতে শুরু করে।
ভূমিকম্পের পর ভারতের নরেন্দ্র মোদি টুইট করে জানান, সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকর্মীরা পৌঁছে যাচ্ছে। টুইটে তিনি আশ্বস্ত করেন, সরকারের উচ্চ পর্যায়ে ভূমিকম্প পরবর্তী করণীয় ঠিক করতে এক সভায় বসছেন। তিনি এসময় নেপালের প্রধানমন্ত্রী শ্রী সুশীল কৈরালার স্েগ যোগাযোগ করতে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট শ্রী রাম বারান যাদবের সঙ্গে কথা বলেন। নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা দেশের বাইরে রয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটানে তার দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন। ভুটানের শীর্ষ সরকারি কর্মকর্তার কাছে ভূমিকম্প বিষয়ে দেশটির পরিস্থিতি অবহিত হয়ে রাষ্ট্রদূত তা মোদিকে জানান। মোদি সিকিমের সিএম শ্রী পবন চাম্বলিং’এর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এদিকে ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে।
খুলনা : খুলনা ও আশপাশের এলাকায় শনিবার দুপুরে দুদফায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সড়ক ও ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প চলাকালে আতঙ্কে মানুষ বহুতল ভবন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে ভূমিকম্পে মহানগরীর গল্লামারী এলাকায় কয়েকটি ইটের সলিং-এর সড়কে ফাটল, কেডি ঘোষ রোডের ভবনে ফাটল ও সোনাডাঙ্গা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জানালার গ্লাস ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
খুলনা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, খুলনায় দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রথম দফায় মাঝারি ধরনের হলেও দ্বিতীয় দফায় সামান্য মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথম দফায় দুপুর ১২টা ১৮ মিনিট থেকে ১২টা ২১ মিনিট পর্যন্ত ভূমিকম্প স্থায়ী হয়। পরে দ্বিতীয় দফায় ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূমিকম্প হয়।
সাভারে ভূমিকম্পের আতঙ্কে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত
সাভার সংবা“াতা মতিউর রহমান জানান, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের কর্নপাড়া এলাকায় ভূমিকম্প আতঙ্কে একটি তৈরি পোশাক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন শতাধিক শ্রমিক। আহত ২০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের বেশিরভাই নারী শ্রমিক। আল মুসলিম গ্রুপের বহুতল তৈরি পোশাক কারখানায় ২০ হাজারে মতো শ্রমিক কর্মরত ছিলেন। ভূমিকম্প অতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গেলে এ ঘটনায় ঘটে।
এদিকে কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে কারখানায় ভাঙচুর চালায়। এতে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিক সূত্রে জানা যায়, হঠাৎ করে ভূমিকম্পে গোটা ভবনটি দুলে উঠলে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার একটি মেশিন গড়িয়ে পড়ে এবং সিলিং ফ্যান বিকট শব্দে ঘুরতে থাকলে শ্রমিকরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কয়েক হাজার শ্রমিক তারাহুড়ো করে কারখানার ভবন থেকে নামতে গিয়ে প“লিত হয়ে আহত হন শতাধিক শ্রমিক। রোজিনা নামে এক শ্রমিক জানান, তারাহুড়ো করে নামতে গিয়ে পুরুষ শ্রমিকরা তাদের প“লিত করে নেমে যায়।
এতে তিনি পদপিষ্ট হয়ে আহত হন। মুন্নি আক্তার নামে আরেক শ্রমিক জানান, ভূমিকম্পে ভবনটিতে ফাটল ধরেছে, হঠাৎ করেই এমন গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার পর রিকশা, ভ্যান, স্কুটার ও অ্যাম্বুলেন্সে করে একের পর এক আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় বলেও জানান লাভলি আক্তার।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ হোসেন জানান, কতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এই মুহূর্তে তার কোনো হিসেব নেই। প্রাথমিকভাবে যাদের গ্রহণ করা হয়েছে তাদের বেশিরভাগই মাল্টিপল ইনজুরির শিকার।
তিনি আরও জানান, আহতদের তাৎক্ষণিকভাবে অর্থোপেডিক্স ইউনিটে পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল ও কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর জেলার শ্রীপুরে একটি শিল্প প্রতিষ্ঠানের বহুতল ভবন হেলে পড়েছে। এতে আতঙ্কিত শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব জানান, শ্রীপুরে একটি শিল্পপ্রতিষ্ঠানের ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
ফরিদপুর থেকে সংবা“াতা আবদুস সবুর মোল্যা জানান, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর ১২.১২ মি হঠাৎ করেই চরভদ্রাসন উপজেলার বাজারের পার্শবর্তী নদীর পানিতে ঠেউ এর সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত তিন জন ভূমিকম্পের প্রভাবে মাথা ঘুরে পরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভূমিকম্পটি প্রায় ১মি ১৫ সেকেন্ড স্থায়ী হয়।
সিলেট সংবা“াতা জানান, ভূমিকম্পে সারা দেশের সাথে কেঁপে ওঠল গোটা সিলেট। শনিবার দুপুর ১২টা ১২ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের পোখরার পার্শ্ববর্তী লামজুংয়ের ৩৫ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
সিলেট ফায়ার সার্ভিস, আবহাওয়া অফিস ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছেÑ ভূমিকম্পে সিলেটে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ভূমিকম্পের ঝাঁকুনিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় আতঙ্ক। নগরীর বিভিন্ন বহুতল ভবনে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আতঙ্কে নেমে আসেন নিচে। একইভাবে নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা বের হয়ে আসেন রাস্তায়।
লিডিং ইউনিভার্সিটির সুরমা মার্কেটস্থ ক্যাম্পাসের শিক্ষার্থীরা আতঙ্কে নিচে রাস্তায় নেমে আসেন। এসময় আতঙ্কে শিক্ষার্থীরা চিৎকার করেন। শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসায় কিছু সময়ের জন্য সুরমা মার্কেট এলাকায় যানজটের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও জেলা প্রশাসনিক ভবন দুটিতে ফাট দেখা গেছে।
এছাড়াও কুষ্টিয়ার মিরপুরে তারাহুড়ো করে নামতে গিয়ে আহত হয় ১৫ জন। আহতদের কুষ্টিয়ার মিরপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতেও দেশের অন্যান্য স্থানের মতো শনিবার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর ফলে হেলে পড়েছে বহুতল ভবন। আতঙ্কে ছুটি দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে।
ভূ-কম্পনে নগরীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কে স্কুলটিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারি পিএন স্কুল ছুটি দেওয়া হয়েছে। ফাটল দেখা দিয়েছে গণকপাড়ার একটি তিন তলা বাড়িতে। এছাড়া মহিলা কলেজ রোডের একটি বাড়ি হেলে পড়েছে। নগরীর সাহেব বাজার এলাকার বহুতল এসএস টাওয়ারের সব কাচ ভেঙে পড়েছে।
ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা : কুমিল্লায় ভূমিকম্পের সময় তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামাতে গিয়ে পড়ে আহত হয়েছেন প্রায় ৪২ জন শ্রমিক।
আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আহতরা সবাই কুমিল্লা ইপিজেডের কাদেনা কোম্পানির শ্রমিক।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটে কুমিল্লায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই সময়ে শ্রমিকরা আহত হয়।
আহত শ্রমিক মামুন জানান, ভূমিকম্পের সময় আমরা সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নিচে নামার সময় ধাক্কাধাক্কিতে পড়ে আমরা আহত হই।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে দায়িত্বরত নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সূত্রধর জানান, ভূমিকম্পের পর প্রথমে ৮ জন শ্রমিক হাসপাতালে আসে। পরবর্তীতে দুপুর দেড়টায় আরো ৩৪ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়। তবে তারা কেউই গুরুতর আহত নয়। খুবই সামান্য আহত
এ দিকে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কুমিল্লা নগরীর মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে খোলা মাঠে অবস্থান নেয়। ভূমিকম্পে বিভিন্ন ঘর বাড়ি ও দালাল কোঠা কেঁপে উঠে। ঘরের বিভিন্ন আসবাবপত্র, টিভি, ফ্্িরজ ও সিলিং ফ্যানকে দোলতে দেখা যায়। পুকুর, খাল, ডোবা ও বিলের পানি ফুলে উঠতে দেখা গেছে। এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দ্রুত শ্্েরণি কক্ষ ছেড়ে মাঠে চলে আসেন।
রেজাউল করিম, সিরাজগঞ্জ : শনিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় অফিস, বাড়িঘরসহ যে যেখানে ছিল তারা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। প্রায় দেড় মিনিট স্থায়ী এই ভূমিকম্পের সময় মুসলমানেরা উচ্চ স্বরে দোয়া ও হিন্দুদের উলুধ্বনি দিতে শোনা যায়। এ সময় বাড়িঘর দুলতে শুরু করলে তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সিরাজগঞ্জ শহরের এস এস রোডের বৃদ্ধ আব্দুল্লাহ জানান, এমন দীর্ঘ ভূমিকম্প তিনি আগে দেখেননি।
এম.আর রুবেল, ভৈরব : সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরবে শনিবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১২টা ১২ মিনিটের দিকে মাঝারি ধরনের ভূমিকম্পন অনুভূত হলে বিভিন্ন উঁচু ভবন নড়ে উঠে। ভূমিকম্প ১ মিনিটেরও বেশি সময় স্থায়ী হয়। এসময় ভৈরব বাজার পৌর নিউমার্কেট, ছবিঘর শপিং কমপ্লেক্স, হাজী ফুল মিয়া পাইকারী পাদুকা মার্কেটসহ বিভিন্ন বহুতল ভবনে কর্মরত ও বাসা বাড়ি লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় ও খোলা আকাশের নিচে নেমে আসে। এছাড়াও মানুষজনকে ভবনের ছাদে চলে যেতে দেখা যায়। এসময় আতঙ্কিত লোকজন মোবাইল ফোনে তাদের আত্মীয়-স্বজনের কাছে ভূমিকম্পের খবর নিতে দেখা যায়। তবে ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি খবর পাওয়া যায়নি। ভৈরব পৌর নিউমার্কেটের কাপড় ব্যবসায়ী মো. হিরন জানান, ছোট বেলা থেকে ভূমিকম্পন দেখেছি। তবে দীর্ঘ দেড় যুগের ভেতর এতবড় ভূমিকম্প দেখিনি।
আরএইচ রফিক, বগুড়া : বগুড়াসহ আশপাশের এলাকায় মৃদু ধরনের ভূ-কম্পন অনুভূত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার বেলা সোয়া ১২টার দিকে হঠাৎ করেই কেঁপে উঠতে থাকে মাটি এবং ঘরবাড়ি। এসময় আতঙ্কিত হয়ে মানুষজন ঘর থেকে রাস্তায় বেড়িয়ে আসে। ভূমিকম্পনের স্থায়িত্বকাল ছিল প্রায় ৩০ থেকে ৩৫ সেকেন্ড। এতে করে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
এদিকে গোটা উত্তরাঞ্চল জুড়ে এই ভূকম্পন অনুভূত হবার খবর পাওয়া গেছে।
মতলুব হোসেন, জয়পুরহাট : শনিবার দুপুরে জয়পুরহাটে দুদফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হওয়ায় জনসাধারণ আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেড় হয়ে আসে। তবে ভূমিকম্পে জেলার কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে দীর্ঘ সময় ভূকম্পন অনুভূত হয়েছে। বেলা ১২টা ১৮ মিনিটের দিকে প্রথম ভূমিকম্পন অনুভূত হয়। প্রায় ২ মিনিট এ ভূকম্পন স্থায়ী ছিল। এর ১০ মিনিট পর ১২টা ৩৮ মিনিটে দ্বিতীয় দফায় স্বল্প মাত্রার ভূমিকম্প অনুভূতি হয়। প্রথম দফার ভূমিকম্পন সকলেই অনুভূতি করতে পারলেও দ্বিতীয় দফার ভূমিকম্প সকলে অনুভব করতে পারেনি। ভূমিকম্পের সময় ঘরে থাকা মানুষজন দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসেন। পূর্বে চুয়াডাঙ্গায় ভূমিকম্পন অনুভূতি হলেও এতো দীর্ঘ সময় ধরে কখনও ভূমিকম্প স্থায়ী হয়নি। চুয়াডাঙ্গার ইতিহাসে এটাই সর্বোচ্চ ও দীর্ঘ সময় ভূমিকম্পন বলে মন্তব্য করেন মুরুব্বিরা (বৃদ্ধরা)। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল বলেন, ভূমিকম্পনের সময় আমি খাটে বসে ছিলাম। হটাৎ দেখি পুরোঘরই কাঁপছে। এসময় আমি উঠে দাঁড়াতেই মনে হচ্ছিল আমার পুরো শরীর কাঁপছে। আমি ঠিকভাবে ঘর থেকে বাইরে আসতে পারছিলাম না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ভূকম্পনের পরিমাপ নির্ণয় করার প্রয়োজনীয় যন্ত্রাংশ চুয়াডাঙ্গায় নেই।
আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার দুপুর ১২.১২ মিনিটের দিকে শুরু হয় কম্পন। প্রায় ৪৫ সেকেন্ড সময় ধরে ভূমিকম্প স্থায়ী ছিল। দ্বিতীয় দফায় পৌনে ১টায় প্রায় ৫ সেকেন্ড ভূ-কম্পন হয়। ভূমিকম্পে ঘরবাড়ি, অফিস আদালত দুলতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। সবাই ঘরবাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে ফাঁকা জায়গায় অবস্থান নেয়। কোথাও কোথাও দেয়াল ফাটল হওয়ার সংবাদ পাওয়া গেছে। তাছাড়া কোথাও ক্ষয়ক্ষতির খবর তেমন পাওয়া যায়নি।
নূর আলম সিদ্দিকী, নীলফামারী : শনিবার নীলফামারীতে আধা ঘণ্টার ব্যবধানে দুদফা ভূ-কম্পন অনুভূত হয়। প্রথম দফায় দুপুর ১২.১২ মিনিটে শুরু হওয়া ভূ-কম্পন স্থায়ী হয় ১ মিনিটের বেশি সময়। দ্বিতীয় দফায় স্থায়ী হয় ১০ সেকেন্ড ধরে।
ভূ-কম্পনে ডিমলা উপজেলার ডালিয়া উচ্চ বিদ্যালয়ে দ্বিতল ভবন ফেটে যায়। আতঙ্কিত শিক্ষার্থীরা তারাহুড়ো করে নামতে গিয়ে নাহিদ নামে ১ শিক্ষার্থী আহত হয়। ভূ-কম্পনের সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এ সময় পুকুরের পানি ঢেউ খেলতে দেখা যায়।
বাগেরহাট প্রতিনিধি : শনিবার দুপুর ১২টা ১২ মিনিটে ভূমিকম্প দেখা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় মানুষজন ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। তবে এ উপজেলায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
গফরগাঁও প্রতিনিধি : শনিবার দুপুর সোয়া ১২টায় ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় ১ মিনিট স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়। এ সময় উপজেলার উস্থি ইউনিয়নের ১০৪ নং ডিক্রিভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪টি পিলার ফেটে চৌচির হয়ে পড়ে। এছাড়াও ৪ কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি এক ফুট পর্যন্ত পিছনের দিকে হেলে পড়ে বলে জানান প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন। পৌর এলাকার জামতলা মোড়ে একটি তিনতলা ভবন হেলে পড়ে। পাবলিক হল মোড়ে তাজ মার্কেট নামে ৪ তলা ভবন, বাগবাড়ি গ্রামের একটি মসজিদসহ পৌর এলাকার হামিদুল হক জনি, চারিপাড়া গ্রামের ফরিদ আহমেদ, দৌলত পুর গ্রামের সোহাগ মিয়া, রৌহা গ্রামের আব্দুছ ছাত্তারের দালান ঘর, উপজেলায় অর্ধশতাধিক দালান ঘরে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় পৌর এলকার বিপণী বিতানগুলোসহ বাসা-বাড়ির লোকজন রাস্তায় নেমে আসে। উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলার সময় ভূমিকম্প শুরু হলে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় বলে জানা গেছে। এছাড়াও ওই সময় কালাম, সাইফুল ও মজিদসহ ৪ জন আহত হয়। জামতলা মোড়ে হেলে পড়া তিনতলা ভবনের মালিক প্রবাস সাহা দাবি করে বলেন, ভূমিকম্পে তাদের ভবনটি হেলে পড়েনি, নির্মাণের সময়েই এরকম ক্রটি ছিল।
https://www.youtube.com/watch?v=wfsAgKBL1Do











