,

গাড়ি গ্যারেজে, প্রচারে বের হচ্ছেন না খালেদা

news-image

14227069321-400x225ডেস্ক রির্পোট : পরপর তিন দিন হামলার মুখে পড়ার পর বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে নামছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিন দিনের হামলায় খালেদা জিয়ার গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি সংকটের কারণে আজ বের হচ্ছেন না খালেদা জিয়া।
গত শনিবার থেকে ঢাকায় দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের পক্ষে প্রচারে নামেন খালেদা জিয়া। প্রতিদিন বিকেল ৪টার পর তিনি গুলশানের বাসা থেকে প্রচারের উদ্দেশে বের হন।
জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, তিন দিনের হামলায় বিএনপির চেয়ারপারসনের নিজের গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ভাঙচুর হয়েছে। সেগুলো মেরামতে দেওয়া হয়েছে। এখনো সারাই হয়নি। যে কারণে আজ খালেদা জিয়া প্রচারে নামতে পারছেন না।
গত সোম, মঙ্গল ও বুধবার পরপর তিন দিন কারওয়ানবাজার, নয়াপল্টন ও বাংলামোটর এলাকায় হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। কারওয়ান বাজারে প্রথম দিনের হামলায় খালেদা জিয়ার অতিরিক্ত গাড়িসহ (স্পেয়ার কার) নিরাপত্তাকর্মীদের তিনটি গাড়ি এলোপাতাড়ি ভাঙচুর করা হয়। খালেদা জিয়ার গাড়ির সামনের দিকের ডানপাশের কাচও ফেটে যায়। ভাঙা গাড়িগুলো নিয়েই পরদিন মঙ্গলবার প্রচারে নামেন খালেদা জিয়া। সেদিনও নয়াপল্টন এলাকায় তাঁর গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
পরদিন গতকাল বুধবার বাংলামোটরে সরাসরি খালেদা জিয়ার গাড়িতেই হামলা হয়। তাঁর গাড়ির পেছনের দিকে বাম পাশের কাচ ভেঙে যায়। এদিনও নিরাপত্তাকর্মীদের ভাঙা গাড়িগুলো এবং আরও দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এসব হামলায় গাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি আহত হয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) ছয়-সাত জন। এসব কারণে আজ আর বের হননি খালেদা জিয়া।
বিএনপির সূত্র জানায়, আজ না নামলেও খালেদা জিয়া প্রচার থেকে একেবারে সরে দাঁড়াবেন না। গতকাল হামলার পর তাঁর উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনও বলেছিলেন খালেদা জিয়া প্রচার অব্যাহত রাখবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা