,

বিজয়নগরে কাল বৈশাখী ঝড়ের তান্ডব

news-image

download (2)বিশেষ প্রতিনিধি : গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগের বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে উপজেলার কাঁঠাল ও লিচু বাগানের মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে উপজেলায় গাছ ও ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইতিমধ্যে উপজেলা প্রশাসন মাঠে কাজ শুরু করেছে। এলাকাবাসী ও পুলিশ জানান, রাত সাড়ে ৯টায় শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার চান্দুরা ইউনিয়ন, বুধন্তি ইউনিয়ন, ইছাপুরা ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন, চম্পকনগর ইউনিয়ন, পাহাড়পুর ইউনিয়নের আঘাত হানে। ঝড়ে প্রায় শতাধিক কাঁচা ঘর বিধ্বস্থ হয়। কমপক্ষে ৫শতাধিক গাছ ভেঙ্গে পড়ে। গাছ ভেঙ্গে পড়ায় চান্দুরা-আখাউড়া সড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ঝড়ে ভাটি অঞ্চলের বোরো ধানী জমিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়া জানান, ক্ষতিগ্রস্থদের মাঠ পর্যায়ে তালিকা তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরকে সহযোগীতা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর