বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একজন মায়াবতী নারীর স্বামী হওয়ার চেষ্টা করেন : শাওন

sawn_77307বিনোদন প্রতিবেদক : ঢাবি এলাকায় নারীদের শ্লীলতাহানিকারকদের উদ্দেশে প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন- এই ধরনের খারাপ মন-মানসিকতা লালনকারীদের হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই হন, বন্ধু হন, ভালো লাগলে প্রেমিক হওয়ার চেষ্টা করেন অথবা একটা মায়াবতী নারীর স্বামী হওয়ার চেষ্টা করেন এবং বাবা হওয়ার চেষ্টা করেন। লম্পট হবেন না।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তারুণ্য আর একবার রুখে দাঁড়াও এই শহরে পুরুষ নামের নপুংসকদের বিরুদ্ধে, নারী নিগৃহের বিরুদ্ধে হোক প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে টিএসসিতে নারীর শ্লীলতাহানির বিষয়ে বাংলা কথা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।

শাওন বলেন, ‘আমাদের নিজেদের বিবেক জাগ্রত করার অনেক চেষ্টা করি, কিন্তু হয়না। জাতিগতভাবে একটা সমস্যা। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। যাতে করে কেউ ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে পারে।’

আবৃত্তিকার শিমুল মোস্তফা বলেন, ‘আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ১৯৭১ সালে নারী নির্যাতনের জন্য যদি ফাঁসি হয়, তাহলে এরাও এক ধরনের রাজাকার। এদেরকে কেন ফাঁসি দেয়া হবেনা? ১৯৭১ সালের নারী নির্যাতনকারীদের এক চোখে দেখা হবে আর এদেরকে অন্য চোখে দেখা হবে তা হবে না। যুদ্ধকালীন সময়ে অনেক কিছু ঘটতে পারে। কিন্তু স্বাধীন দেশে এ ধরনের ঘটনা, এটা একেবারে মেনে নেয়া যায়না।’

অভিনেত্রী কল্যাণ কোরাইয়া বলেন, ‘এই ধরনের ঘটনা চিন্তা করলে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। কারণ আমার ঘরেও মা বোন আছে। পুরুষ মানুষ নারীদের নিরাপত্তা দেবে। এই ধরনের অপরাধীদের ফাঁসিতেও আমি সন্তুষ্ট না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম এমপি, অভিনেতা শাহরিয়ার নাদিম জয়, অভিনেত্রী সাবেরী আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা