বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতিসহ ১৩ সহযোগীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

news-image

Brahmanbaria_Home Vandalizedআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী উজ্জলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় শহরের পূর্ব পাইকপাড়ার কয়েকটি বাড়িতে তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় বাড়ির জিনিসপত্র ভাংচুর-লুটপাট করা হয়। এ ঘটনায় উজ্জলের প্রশ্রয়দাতা হিসেবে জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহকে প্রধান আসামী করে একটি  মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাসুম বিল্লাহ’র ১৩ সহযোগিকে আসামি করা হয়। 
গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইনে ঘটনার শিকার পূর্ব পাইকপাড়ার ১১০৪/১ নম্বর বাড়ির বাসিন্দা গোলাম মোস্তফার স্ত্রী এলিজা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 
মামলার অন্য আসামীরা হলেন- মাসুম বিল্লাহর ছোট ভাই মাসুক বিল্লাহ (৩০), পূর্ব মেড্ডার আব্দুল সামাদের ছেলে সাইদুল প্রকাশ টেলিসামাদ (২৫), মধ্য মেড্ডার রহমতপাড়ার চুরা হিরা মিয়ার ছেলে শাকিল প্রকাশ চুরা শাকিল (২৫), কাজীপাড়া সরকারপাড়ার বাসিন্দা শুভন সরকার (২৫), পশ্চিম পাইকপাড়ার রফিক মিয়ার ছেলে এনাম (২২), অসিম পালের ছেলে অনিক পাল (২২), মেড্ডার হান্দু মিয়ার ছেলে সাইফুল(২২), পূর্ব মেড্ডার ড্রাইভার বাচ্চু মিয়ার ছেলে পারভেজ (৩০), মধ্যপাড়ার মোবারক (২২), সজল (২২) ও তনু (২২), পূর্ব মেড্ডার হাজী জয়নাল মিয়ার ছেলে হিমেল (২০)।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা সবাই কুখ্যাত সন্ত্রাসী উজ্জলের দলভূক্ত। সন্ত্রাসী উজ্জলের ভয়ে এলাকার লোকজন সবসময় তটস্থ থাকতো। মামলার বাদীর ছেলে জিয়াউল আমিন জুয়েল এলাকাবাসীকে সাথে নিয়ে এসব সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় তাকে হেনস্থা করার জন্য আসামিরা ষড়যন্ত্র করে আসছিল। আসামিরা গত ২১ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে অস্ত্র-শস্ত্র নিয়ে বাদির বাড়ির গেইটের কাছে ককটেল বিস্ফোরন ঘটায়। আসামিরা পিস্তল দিয়ে গুলি করে বাসার গেইটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। তারা বাসার ভেতরে থাকা বাদির ছেলে রাহুলের ইয়ামাহা মোটর সাইকেলটি দা দিয়ে কোপায়। পরে বাড়ির দোতলায় উঠে  সমস্ত ফার্নিচার, রঙ্গিন টেলিভিশন, ফ্রিজ, ষ্টীলের আলমিরা, শো-কেস, কম্পিউটার, ল্যাপটপ, বেসিন কুপিয়ে ভেঙ্গে ফেলে। এসময় এলিজা বেগমকে অস্ত্র ঠেকিয়ে আলমিরা খুলে নগদ আট লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার লুটে নেওয়া হয়। 
ভাংচুর-লুটপাট শেষে ফিরে যাবার সময় ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ বাড়ির ভেতরে পরপর দুটি গুলি করে আতংকের সৃষ্টি করে বলে মামলায় অভিযোগ করা হয়। এরপর তারা পাশের মামুন নামে অন্য একজনের বাড়িতেও হামলা চালায়। হামলার সময় বাসার মেয়ে-ছেলেদেরও লাঞ্চিত করা হয় বলে অভিযোগ রয়েছে। 
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এই মামলার একজন আসামী  সাইদুল প্রকাশ টেলিসামাদকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।    

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক