বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন কন্যার জীবনী লিখছেন সুচন্দা

news-image

image_1169_176475বিনোদন প্রতিবেদক : তিনকন্যা' খ্যাত চিত্রনায়িকা সুচন্দা, ববিতা ও চম্পার জীবনী লিখতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী-নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দা। তিনি নিজের এবং তার দুই বোনের (ববিতা ও চম্পা) বর্ণাঢ্য ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। সম্প্রতি সুচন্দা দুই বোনের আলোচনা সাপেক্ষে জীবনী লেখার কাজ শুরু করেছেন। তার লেখা এই জীবনী বই আকারে প্রকাশ করা হবে বলে সুচন্দা জানিয়েছেন। 
এ প্রসঙ্গে সুচন্দা যাযাদি বিনোদনকে বলেন, 'আমাদের তিন বোনের জীবন এবং কর্ম জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু স্বল্পপরিসরে তাদের এই আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। কারণ চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু অর্জন করেছি। এমনকি আমার দুই বোন ববিতা ও চম্পা আমার হাত ধরেই অভিনয় শুরু করেছে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমরা আজ এই পর্যন্ত এসেছি। তাই সুদীর্ঘ অভিনয় জীবনে আমাদের অভিজ্ঞতার ভা-ার রীতিমতো সমৃদ্ধ। অল্প কথায় এসব বলে বোঝানো সম্ভব নয়। তাই সবার জানার আগ্রহ থেকেই আমাদের জীবনের নানা প্রাপ্তি-অপ্রাপ্তি ও সুখ-দুঃখের গল্প বলতে চাই। কারণ আমি মনে করি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জীবনী থেকে অনেক কিছু শিখতে পারবে।'
সুচন্দা আরো বলেন, 'এর আগে অনেকেই আমাদের (সুচন্দা, ববিতা ও চম্পা) নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করেছেন। এগুলোর বেশির ভাগই আমি পড়েছি। এতে অনেক ভুল ও অসম্পূর্ণ তথ্য পরিবেশিত হয়েছে। আশা করছি আমার লেখা এ বই প্রকাশিত হলে আমাদের তিন বোন সম্পর্কে অগণিত ভক্ত দর্শকরা বিস্তারিত জানতে পারবেন।' 
সুচন্দার জীবনী লেখার কাজ শেষ করলে ভালোমানের প্রকাশনা সংস্থা থেকে বইটি প্রকাশ করবেন বলে সুচন্দা জানিয়েছেন। তার ভাষ্য, 'আমি এই বইটি বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নিয়ে লিখছি না। যে প্রকাশনা সংস্থা তার বই প্রকাশের গুণগতমান রক্ষার দিকে গুরুত্ব দেবে তাদের কাছেই বইটি প্রকাশের দায়িত্ব দেয়া হবে। তবে বইটির শিরোনাম এখনো নির্ধারণ করা হয়নি।' 
এদিকে সুচন্দার নির্মিতব্য ছবি 'বরফ গলা নদী'র কাজ আটকে আছেন। প্রায় তিন-চার বছর আগে তিনি এ ছবির পা-ুলিপির কাজ সম্পন্ন করেছেন। এ ছবিটি সরকারের অনুদানে নির্মাণ করতে চাচ্ছেন। সে লক্ষ্যে তিনি এটির অনুদান প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জমাও দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তার ছবির জন্য অনুদান প্রদান করেনি। ফলে সুচন্দা অনেকটা অভিমান করে এ নিয়ে আর কোনো রকম যোগাযোগ করেননি। 
উল্লেখ্য, সুচন্দা এর আগে জহির রায়হনের উপন্যাস অবলম্বনে 'হাজার বছর ধরে' ছবি নির্মাণ করে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা