বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে ফের সৌদি বিমান হামলা

image_1169_176506আন্তর্জাতিক ডেস্ক : শেষ হতে গিয়েও শেষ হলো না ইয়েমেনে শিয়া হৌথিদের বিরুদ্ধে সৌদি আরব নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোটের বিমান হামলা। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করা হয়েছে বলে ঘোষণা আসে। বিভিন্ন পক্ষ থেকে এই ঘোষণাকে স্বাগতও জানানো হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা না পেরোতেই বুধবার আবার ইয়েমেনের অন্তত দুটি স্থানে হৌথিদের ওপর বিমান হামলা শুরু হয়। সংবাদসূত্র : আল-জাজিরা, আল-অ্যারাবিয়া, বিবিসি
বার্তা সংস্থাগুলো জানায়, গত মঙ্গলবার ইয়েমেনে হৌথি বিদ্রোহীদের দমনে চালানো 'ডিসিসিভ স্টর্ম' (এসপার-ওসপার করা ঝড়) নামক বিমান অভিযানের সমাপ্তির ঘোষণা দেয় সৌদি আরব নেতৃত্বাধীন উপসাগরীয় জোট। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি বলেন, 'ইয়েমেন সরকার এবং প্রেসিডেন্ট হাদির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমান হামলা বন্ধ করা হয়েছে। হৌথিরা এখন আর ইয়েমেন বা প্রতিবেশী কোনো জোটের জন্য হুমকি নয়। তবে বিমান হামলা বন্ধ হলেও ভবিষ্যতে ইয়েমেনে হৌথিদের আগ্রাসন প্রতিরোধে কাজ করে যাবে জোট।'
একই সঙ্গে দেশটির স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে 'অপারেশন রিনিউয়াল অব হোপ' (আশার পুনর্জাগরণ) নামে নতুন একটি অভিযানের ঘোষণা দিয়েছে জোটবাহিনী। ইয়েমেনের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণকে রক্ষায় রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক_ এই তিন ধরনের প্রচেষ্টার সমন্বয়ে ওই অভিযান পরিচালনা করা হবে।
আমেরিকা ও ইরানের পক্ষ থেকে হামলা বন্ধের এই ঘোষণাকে স্বাগতও জানানো হয়েছে। স্বাগত জানান সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহও। এছাড়া হৌথিদের কয়েকটি সূত্র জানায়, সুনি্নপন্থী প্রতিপক্ষের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতার কাছাকাছি আছে তারা। কিন্তু সব হিসাব ওলটপালট হয়ে যায়, যখন বুধবার ইয়েমেনের তায়েজ শহরে হৌথিদের একটি ট্যাংকবহরের ওপর ভারি হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।
আল-অ্যারাবিয়া জানায়, হৌথিরা একটি সামরিক ঘাঁটি দখল করে নেয়ার পরও এই হামলা চালানো হয়। এ ঘটনায় বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও জানানো হয়। এই হামলা ছাড়াও এডেনসহ আরো অন্তত তিন শহরে সুনি্নপন্থী এবং হৌথিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
উল্লেখ্য, হৌথি বিদ্রোহীদের দমনের লক্ষ্য নিয়ে গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরবসহ অন্যান্য আরব উপসাগরীয় দেশ। মঙ্গলবার পর্যন্ত চার সপ্তাহেরও বেশি সময় ধরে চালানো ওই হামলায় প্রায় ৯৪৪ জন নিহত এবং ৩ হাজার ৪৮৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দেশ পুনর্গঠনের অঙ্গীকার হাদির
এদিকে, ইয়েমেনে হৌথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযান শেষ হওয়ার পর এবার দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছেন সৌদি আরবে পালিয়ে যাওয়া দেশটির প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি। একই সঙ্গে সৌদি আরবের বিমান হামলা বন্ধের ঘোষণাকেও স্বাগত জানিয়েছেন তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে বুধবার সকালে দেয়া এক ভাষণে তিনি বলেন, 'আমি নিজের এবং ইয়েমেনি জনগণের পক্ষ থেকে আরব ও মুসলিম ভাই এবং জোটভুক্ত মিত্রদের সর্বাত্মক সহায়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।'
তিনি আরো বলেন, 'বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে কয়েক সপ্তাহে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে ইয়েমেন। এখন একে পুনর্গঠনের সময়।'
এছাড়া হৌথি বিদ্রোহী এবং সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহের সমর্থকদের সঙ্গে লড়াইয়ে দেশছাড়া না করে উপায় ছিল না বলে জানিয়েছেন হাদি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা