,

বিজয়নগরে সিএনজি চালকের লাশ উদ্ধার

Las Udderআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোহরাব চৌধুরী (১৮) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের টানপাড়া এলাকার সিদ্দিক মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় সোহরাবের লাশ উদ্ধার করা হয়। নিহত সোহরাব বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের রফিকুল ইসলাম চৌধুরীর ছেলে।
নিহত সোহরাবের চাচাতো ভাই সাচ্চু চৌধুরী জানান, গত ২১ এপ্রিল সোহরাব সিএনজিসহ নিখোঁজ হন। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরে সোহরারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহরাবের লাশ উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেজবা উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে সোহরাবকে শ্বারোধ করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মেজবা উদ্দিন।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা