,

সন্ত্রাসী উজ্জল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

uuuuuuuuuuuuআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী উজ্জল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় আহত হন সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ,এএসআই মেহেদী হাসান ও কনষ্টেবল মাসুদ। বুধবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান- শহরতলীর সাতবাড়িয়া এলাকার শাহাবুদ্দিন এর ইটাখোলায় উজ্জল তার সহযোগীদের নিয়ে অবস্থান করছে জানার পর পুলিশ তাকে ধরতে সেখানে অভিযান চালায়। এসময় উজ্জল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি ছুড়ে। ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজিত দাসের ওপর হামলাকারী সন্ত্রাসী উজ্জলকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষনা দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গত ১৭ ই এপ্রিল পূর্ব পাইকপাড়ার দাস পাড়ায় সন্ত্রাস বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। গত ৩১ মার্চ সকালে শহরের মেড্ডা বাজারে শতশত লোকের সামনে আওয়ামী লীগ নেতা  অজিত কুমার দাসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসী উজ্জল ও তার সহযোগীরা। এরপর বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ফুসে উঠে সর্বস্থরের মানুষ। তাকে গ্রেফতার করার দাবীতে নিয়মিত নানা কর্মসূচী পালন করা হচ্ছিল। শহরের মেড্ডা ও পাইকপাড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে নিয়মিত চাদা আদায় করতো সে। নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো উজ্জল। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৭ টি মামলা রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।  

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ