,

টাকা পাঠানোর সুবিধা আসছে ফেসবুকে

107035_2প্রযুক্তি ডেস্ক : অর্থ লেনদেনের সুবিধা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আগামী 'কয়েক মাসের মধ্যেই' ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সুবিধাটি পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
গত সপ্তাহে প্রতিষ্ঠানটি এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।বির্বৃতিতে জানানো হয় শুরুর দিকে সুবিধাটি কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হলেও পর্যায়ক্রমে এটি সব দেশেই চালু হবে।
 
বিনামূল্যে সুবিধাটি প্রদানের জন্য এরইমধ্যে ফেসবুকের মেসেঞ্জারে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। তবে সুবিধাটি পাওয়ার জন্য ব্যবহারকারীদের ব্যাংকের মাস্টার কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে। মেসেঞ্জারের মাধ্যমে এভাবে অর্থ লেনদেনে ব্যাংকভেদে সর্বোচ্চ ৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

 ফেসবুক অবশ্য এরইমধ্যে বিজ্ঞাপনদাতা ও গেমের জন্য বেশ মোটা অংকের অর্থ লেনদেনের সুবিধা দিয়ে আসছে। ব্যবহারকারীদের জন্য অর্থ লেনদেনের সুবিধাটি যুক্ত হলে স্কয়ার ক্যাশ বা ভেনমোর মতো ফেসবুকও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ লেনদেন প্রতিযোগিতায় সামনে চলে আসবে বলে ধারণা অনলাইন বাজার বিশেষজ্ঞদের।
 
কীভাবে অর্থ পাঠাবেন
সুবিধাটি পাওয়ার জন্য ব্যবহারকারীকে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপস এর 'ডলার' চিহ্নে ক্লিক করে টাকার অঙ্ক নির্দিষ্ট করতে হবে। এর পর 'পে' অপশনে ক্লিক করে ডেবিট কার্ডের নম্বর লিখে বার্তা পাটালেই নির্দিষ্ট ওই বন্ধুর কাছে টাকা পৌঁছে যাবে। এক্ষেত্রে অর্থ প্রাপক ওই বন্ধু ফেসবুকে মেসেঞ্জার অপসন চালু করে নিজের মাস্টার কার্ড বা ডেবিট কার্ড নাম্বার দিয়ে সেই বার্তা গ্রহণ করতে হবে।
 
নিরাপত্তার শঙ্কা
মেসেঞ্জারের মাধ্যমে এভাবে অর্থ লেনদেনে নিরাপত্তাগত কোনো শঙ্কা নেই বলে দাবি করেছে ফেসবুক। বিবৃতিতে বলা হয়, 'ফেসবুকে প্রতিদিন ১০ লাখের বেশি অর্থ লেনদেন হয় এবং সবগুলোই হয়ে থাকে মেসেঞ্জারের মাধ্যমে। মেসেঞ্জারের মাধ্যমে অর্থ লেনদেনে আমরা নিরাপদ পদ্ধতি অনুসরণ করি।'

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর