বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কাল বৈশাখী ঝড়ে নিহত ১, আহত ৬৫ , লন্ডভন্ড হয়েছে সহশ্রাধিক বসত ভিটা

Brahmanbaria_Storm_bg_849320424বিশেষ প্রতিনিধি : সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। এসময় জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, নবীনগর, আখাউড়া, আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে কয়েক হাজার গাছপালা, ফসলী জমিসহ অন্তত সহশ্রাধিক বসত ভিটা লন্ড ভন্ড হয়ে গেছে। সোমবার রাত ৯টার কালবৈশাখী ঝড়ে নবীনগর পৌর এলাকার নারায়নপুর গ্রামে গাছ পড়ে আব্দুল মান্নান (৫৫) নামক এক বৃদ্ধ একজন নিহত হন। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন। তাছাড়া অন্তত শতাধিক বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জানান, ঝড়ে আখাউড়া পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অন্তত অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে আশুগঞ্জ তাপবিদুৎত কেন্দ্রের ৮ টি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে ৫ টি ইউনিট চালু হলেও এখনো ৩ টি ইউনিট বন্ধ রয়েছে বলে জানান আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম। এছাড়া রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কালীসীমা, তালশহর ও বড়হরন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে রেলপথের ওপর পড়লে প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এসময় তালশহর এলাকায় চট্টগ্রামগামী মহানগর গোধুলী ভৈরব ঢাকাগামী পারাবত এক্সপ্রেস এবং আশুগঞ্জে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কসবা উপজেলার হাতুরাবাড়ি, শ্যামবাড়ি, বাদৈর, নিমবাড়ি, মেহারী, মান্দারপুর, চারগাছ গ্রাম। কসবার বাদৈর ইউপি চেয়ারম্যান মারুফ জানিয়েছেন-তার ইউনিয়নের মান্দারপুর,হাতুড়াবাড়ি গ্রামে ৭ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি দাবী করেন। হাতুরাবাড়ি গ্রামে ২ টি গরু মারা গেছে। মান্দারপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ঝড়ে ক্ষত্রিস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক