,

মাত্র ২ মিনিটেই তৈরির করুন “স্ট্রবেরির গোলাপফুল”! (পদ্ধতি ও ভিডিও)

strawberry-roses-how-toলাইফস্টাইল ডেস্ক : টমেটো দিয়ে গোলাপ তৈরি করতে প্রায় সবাই পারেন। এছাড়াও গোলাপফুল তৈরি করা যায় গাজর, বীট, শসা ইত্যাদি দিয়ে। কিন্তু স্ট্রবেরি? হ্যাঁ, দারুণ দেখতে এই ফলটি দিয়ে প্রায় বিনা পরিশ্রমেই তৈরি করে যায় দৃষ্টিনন্দন গোলাপ। অসাধারণ এই গোলাপকে একটু সাজিয়ে দিলেই মনে হবে একদম ভিন্ন একটি ডিশ। ব্যবহার করতে পারেন যে কোন খাবার বা কেক সাজানোর কাজেও। চলুন, শিখে নিই পদ্ধতি ও দেখে নিই ভিডিও।

যা যা লাগবে
স্ট্রবেরি (গোলগাল ও একদম তাজা)
ছোট্ট একটি চাকু
লম্বা কাঠি

যেভাবে করবেন
-স্ট্রবেরিকে পাতার অংশটি নিচের দিকে রেখে ধরুন। পাতা ফেলবেন না, দেখতে ভালো লাগে।
-এবার ছোট ছোট পাতলা করে পাপড়ি কেটে নিন। পুরোটা কাটবেন না, ৭৫ ভাগ পর্যন্ত কাটুন। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন।
-একটা লেয়ার শেষ হলে পরের লেয়ার ও একই ভাবে কাটুন।
-একদম মাথার কাছে একটু বুদ্ধি করে কাটুন। আপনি চাইলে কেটে সমান করে দিতে পারেন। চাইলে তিনভাগ করে এক ভাগ ট্রিম করে দিতে পারেন। কুঁড়ির মত দেখতে ফুল চাইলে মাথায় কাটবেন না।
-নিচে একটি কাঠি বসিয়ে গ্লাসে সাজিয়ে পরিবেশন করতে পারেন। কোন খাবারে সাজাতে হলে নিচের অংশ কেটে সমতল করে নেবেন।
বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী