,

বছরের সেরা ৫ ওপেনারের তালিকায় সানির ‘লীলা’

71611_Sunny-Leoneবিনোদন প্রতিবেদক : সুশান্ত সিং রাজপুতের গোয়েন্দা ছবি ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ মুক্তির আগে ব্যাপক আলোচনায় থাকলেও মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে সেভাবে সাফল্য পেল না। বরং প্রচার কম হলেও বক্সঅফিসে দারুণ সাফল্যের  মুখ দেখেছে সানি লিওনের ‘এক পহেলি লীলা’। এমনকি এই ছবির কাছে পিছিয়ে পড়েছে আনুশকা শর্মার ‘এনএইচটেন’ও। মুক্তির প্রথম দিনেই ৫ কোটি ৩০ লাখ রূপি ব্যবসা করেছে ‘এক পহেলি লীলা’। এরপর থেকে সাফল্য বেড়েই চলেছে ছবিটির। মাত্র ১৫ কোটি রূপির বাজেটে তৈরি এ ছবি প্রথম সপ্তাহ শেষেই বক্সঅফিস থেকে তুলেছে ১০ কোটি ৩০ লাখ রূপি। প্রথম ২ দিনের হিসেবে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘এনএইচটেন’ ছবি দু’টিকে ছাপিয়ে গেছে ‘এক পহেলি লীলা’। এই বছরে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে প্রথম সপ্তাহ শেষে বক্সঅফিস থেকে লাভের হিসেবে পঞ্চম স্থানে রয়েছে ‘এক পহেলি লীলা’। এর আগে রয়েছে ‘বেবি’(৩৬.০৭  কোটি), ‘রয়’(২৮.৬৮ কোটি), ‘বদলাপুর’(২৩.৫ কোটি) ও ‘তেভর’(২২.৫  কোটি)।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা