,

অবরোধ নেই বললেন জমিরউদ্দিন সরকার

jamir uddinদেশে এখন আর কোনো অবরোধ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

সোমবার (১৩ এপ্রিল) রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী ও পেশাজীবীদের নিয়ে বৈঠকের পর বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অবরোধ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ জ্যেষ্ঠ সদস্য বলেন, দেশে এখন আর কোনো স্ট্রাইক (অবরোধ) নেই। এটা তো আপনারাও (সাংবাদিকরা) জানেন। এটা তো পরিস্থিতি অ্যানালাইসিস (বিশ্লেষণ) করলেই বোঝা যায়। বিএনপিসহ ২০ দল এখন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে।

নির্দলীয় সরকারের অধীন অবিলম্বে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গত ৫ জানুয়ারির পর থেকে ২০ দলীয় জোট যে অবরোধ কর্মসূচি পালন করে আসছে তা কার্যত জমিরউদ্দিন সরকারের এ কথার মধ্য দিয়েই উঠে গেল বলে মনে করা হচ্ছে।

এর আগে, রাত ৯টায় খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন বিশিষ্ট আইনজীবী ও পেশাজীবীদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল।

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছাড়াও এ বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ‍অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপিপন্থি শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ।  

সূত্র জানায়, বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের কিভাবে জামিনের ব্যবস্থা করা যায় এসব বিষয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচনে কীভাবে দলীয় প্রার্থীদের বিজয়ী করা যায় এ ব্যাপারেও আলোচন‍া হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ