,

বিজয়নগরে চোরাই জেনারেটরসহ ৩ চোর গ্রেফতার

grafter-2বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি চোরাই জেনারেটরসহ ৩ চোরকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। গত রবিবার বিকেলে পুলিশ তাদের গ্রেফতার করে। জানা যায়,  ২ এপ্রিল রাতে একদল চোর উপজেলার কাজী মোঃ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ হানা দেয়। এসময় চোরেরা ওয়াল্টন কোম্পানীর একটি জেনারেটর ও ২টি সিলিং পাখা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কলেজের অফিস সহকারী মোঃ নুরুদ্দিন রুবেল বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকেলে উপজেলার আমতলী বাজারের চৌধুরী রাইস মিলে অভিযান চালিয়ে চোরাই জেনারেটর সহ ৩ চোরকে গ্রেফতার করে। এরা হলো মেঃ রবিন আহমদ (১৮), মীর মোঃ তামীম মিয়া (১৯) ও শাহানুর (২৬)। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর