বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় টিভির প্রতিবেদকের উপর হামলা

thবিশেষ প্রতিনিধি : শিক্ষকের বেত্রাঘাতে তিন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সময় টিভি সাংবাদিক উজ্জল চক্রবর্তী হামলার শিকার হয়েছেন। এ সময় ক্যামেরাপার্সন জুয়েলুর রহমানের কাছ থেকে সময় ক্যামেরাটিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্ব এ হামলা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতারা এ ঘটনার জন্য সাংবাদিকদের কাছে দু:খ প্রকাশ করেছেন। এদিক ছাত্রীকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও জামায়াত নেতা বিল্লাল আহমেদকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগ এক নেতা । তবে এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে শোকজ করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। জানা গেছে, গত রবিবার বিকেলে আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলীম মাদ্রাসার শিক্ষার্থী ঝর্ণা আক্তার, রাবেয়া আক্তার ও সামিয়া আক্তারকে পিটিয়ে আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াত আমীর বিল্লাল আহমেদ। এর মধ্যে ঝর্ণা আক্তার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ফোরকান উদ্দিন খলিফা রাতেই অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশ প্রাপ্তির পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। এরই মধ্যে ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল পারভেজ অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে উঠেপড়ে লাগেন। এদিকে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গতকাল সোমবার সকালে মাদ্রাসায় যান সময় টিভির ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মাদ্রাসার দোতলা থেকে নামার প্রস্তুতি নেওয়ার সময় বাবুল পারভেজ হঠাৎই উত্তেজিত হয়ে উজ্জল চক্রবর্তীর উপর হামলা করেন। এ সময় ব্যবসায়ি জাহাঙ্গীর আলমও (ওয়ালটনের ডিস্ট্রিবিউটর) অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে সময় টিভির ক্যামেরাটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।  প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল পারভেজ এ সময় নিজেকে মন্ত্রীর লোক পরিচয় দিয়ে উজ্জল চক্রবর্তীকে চাকরিচ্যুত করা এমনকি হত্যারও হুমকি দেন। জাহাঙ্গীর আলম সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে কেটে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন। জাহাঙ্গীর আলম এ সময় বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী শিখিয়ে এনে ওই সাংবাদিক জোর করে ক্লাশে ঢুকেছেন বলে বলাতে থাকেন। উদ্ভুদ পরিস্থিতিতে আখাউড়া থানার এস.আই আজহারুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকরা উজ্জল চক্রবর্তীকে মাদ্রাসা থেকে বের করে নিয়ে আসেন। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, ‘ঘটনাটি শুনে খুবই মর্মাহত হয়েছি। একজন আওয়ামী লীগ নেতার কাছে এমন আচরণ আশা করা যায় না। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করব’। আখাউড়া পৌর সভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘সাংবাদিকদেরকে তাদের নিজ নিজ দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে দেওয়া উচিত। কিন্তু এভাবে তাকে নাজেহাল করা ঠিক হয় নি’।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক