,

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

Pakistan_sm_551277987ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আজ (সোমবার) ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর ১২টা ১০ মিনিটে হাফিজ-আজমলদের নিয়ে পাকিস্তান এয়ারলাইন্স হযরত শাহজালাল ‍আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ শেষে ১১ মে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৯ ও ২২ তারিখে সিরিজের বাকি দু’টি ওডিআই ম্যাচ ‍হবে। এই মাঠেই ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর স্টেডিয়ামে।

প্রথম দু’টি ওয়ানডে ম্যাচের বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, রনি তালুকদার, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, , মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
আজহার আলী (অধিনায়ক), ‍আসাদ শফিক, এহসান আদিল, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সাঈদ আজমল, সামি আসলাম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও শোয়েব মাকসুদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা