,

মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন হিলারি ক্লিনটন

hilary_248856আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার লড়াইয়ে নিজের নাম ঘোষণা করেছেন হিলারি ক্লিনটন।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি ইন্টারনেটে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে বলেন, তিনি সাধারণ আমেরিকানদের আশা-আকাঙ্ক্ষাকে তুলে ধরতে চান।
ডেমোক্র্যাটিক দলের মনোনয়নে সবচেয়ে এগিয়ে থাকা, মিসেস ক্লিনটন এ সপ্তাহেই আইওয়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
মিসেস ক্লিনটনের নির্বাচনী প্রচারণার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে ভিডিওটি প্রকাশ করেন। সেখানে প্রকাশিত আরো একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ মার্কিন নাগরিকেরা তারা তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়ার কথা বলছেন।
মে মাসের মাঝামাঝি নাগাদ সময়ে মিসেস ক্লিনটন তার প্রথম সমাবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট বারাক ওবামাও তার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন।
২০০৮ সালে ডেমোক্র্যাটিক প্রার্থিতার লড়াইয়ে ওবামার কাছে হেরে গিয়েছিলেন মিসেস ক্লিনটন।
প্রার্থিতা ঘোষণার সাথে সাথেই তার বিরোধী রিপাবলিকানরা এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, দায়িত্বে থাকার সময় মিসেস ক্লিনটন গোপনীয়তা, কেলেঙ্কারি এবং ব্যর্থ নীতির চিহ্ন রেখে গেছেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর