বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে নিয়ে পূর্ণিমার অন্যরকম অনুষ্ঠান

71387_e6বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পূর্ণিমা গত বছরের আজকের দিনে রাত ১০টা ২০ মিনিটে প্রথম মেয়ে সন্তানের মা হন। মেয়ের নাম আরশিয়া উমায়জা নিজেই রাখেন পূর্ণিমা। আজ আরশিয়া উমায়জা’র প্রথম জন্মদিন। তাই এ দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে বেশ কয়েকদিন ধরে পূর্ণিমা পরিকল্পনা করে আসছিলেন। কিন্তু আরশিয়া ছোট্ট বলে অনেক বড় পরিসরে অনুষ্ঠান করতে পারছেন না। তাই পারিবারিকভাবে আত্মীয় স্বজনদের উপস্থিতিতেই তার মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণিমা। রাজধানীর নিকুঞ্জতে পূর্ণিমার বাসাতেই আরশিয়া উমায়জার প্রথম জন্মদিন ঘরোয়াভাবে উদযাপন করা হবে। মেয়ের জন্ম নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে পূর্ণিমা বলেন, আমি কিন্তু নির্ধারিত সময়ের এক মাস আগেই মা হয়েছি। আমার বাসা নিকুঞ্জে হলেও আমাদের পারিবারিক চিকিৎসক মুজিবর রহমান খান বসেন পুরনো ঢাকার সালাউদ্দিন হসপিটালে। তার কাছে চেকআপ করাতে গিয়েই জানতে পারি যে জরুরি ভিত্তিতে সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করতে হবে। আমার স্বামী ফাহাদ একথা বিশ্বাসই করতে চাইছিলেন না। আমরা কেউই আসলে মানসিকভাবে প্রস্তুতও ছিলাম না। কারণ, আমাদের সঙ্গে আর কেউই ছিলেন না। অবশেষে আল্লাহর রহমতে গত বছরের ১৩ই এপ্রিল রাত ১০টা ২০ মিনিটে আমি কন্যা সন্তানের মা হই। এদিকে পূর্ণিমা আসছে ঈদের পর থেকে কাজে ফেরার সম্ভাবনার কথাও জানালেন। পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। মুক্তির অপেক্ষায় আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়াছবি’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। 

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দিলারা হানিফ (রীতা) ওরফে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তার অভিনীত ৮০টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পূর্ণিমা কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা