,

শনিবার থেকে যাবে দ্বিতীয় জাহাজের ভারতীয় চাল

indian riceবিশেষ প্রতিনিধি : শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিকে আবারো যাবে ভারতীয় খাদ্য সহায়তার চাল। গত বুধবার রাতে ভারতীয় চাল নিয়ে আরো একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে এসে নোঙ্গর করে। এমভি সান মেরিনো নামে ওই জাহাজে ১৯৪৫০ বস্তায় প্রায় ৯৬৩ মেট্রিক টন চাল রয়েছে। আশুগঞ্জ নৌ-বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহ আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে এসব চাল কাভার্ডভ্যানে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাবে। ওই দিন সকালে ২৫-৩০টি কাভার্ডভ্যানে করে চাল যাওয়ার কথা রয়েছে। নৌ-প্রটোকল চুক্তির আওতায় ভারতের খাদ্য সহায়তার দ্বিতীয় দফার ২৫ হাজার মেট্রিক টন চালের প্রথম জাহাজ এমভি নিউটেক প্রায় ৯৩৭ মেট্রিক টন চাল নিয়ে গত ২৮ মার্চ আশুগঞ্জে আসে। গত ৩১ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়ে গত ৪ এপ্রিল পর্যন্ত এসব চাল আগরতলায় যায়।
উল্লেখ্য, মানবিক কারণে খাদ্য সহায়তার এসব চাল পরিবহনে বাংলাদেশ কোনো ধরণের শুল্ক নিচ্ছে না। নৌ-প্রটোকল চুক্তির আওতায় গত বছরের আগস্ট ও অক্টোবরে দু’বারে ১০ হাজার মেট্রিক টন চাল নেয় ভারত। এখন নিচ্ছে আরো ২৫ হাজার মেট্রিক টন চাল। এর আগে আশুগঞ্জ নৌ-বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামালও পরিবহন করে ভারত।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ