বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে সাত লাশ!

las udderআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের উপজেলা থেকে গত তিন দিনে (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) শিশুসহ সাতজনের লাশ উদ্ধার হয়েছে। এসব লাশের মধ্যে কারো গলাকাটা, কারো পানিতে ভাসমান ও কারো গলায় গামছা বাঁধা, কারো গলিত লাশ রয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
গত ৭২ ঘন্টার ব্যবধানে সাত লাশ উদ্ধারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। হঠাৎ করে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ খুনের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ সূত্রের তথ্যানুযায়ি, গত ৭ এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোগদ গ্রামের খালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। আনুমানিক ২৫ বছর বয়সি ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন্ করে। নিহতের পরিচয় না পাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তার লাশ দাফন করা হয়েছে।
একই দিন সরাইলের অরুয়াইল গ্রামের সোনা মিয়ার ছেলে মো. শাহ জাহান মিয়া (৩৮) এর লাশ চুন্টা  গ্রামের পুকুর থেকে উদ্ধার করা হয়। শশুর বাড়িতে বেড়াতে আসা ওই যুবকের লাশ পুকুরের পানিতে পাওয়া যায়।
এছাড়া মঙ্গলবার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের নবীনগর পৌর এলাকার সোহাতা টেম্পো স্ট্যান্ড সংলগ্ন হোসেন মিয়ার বাড়ির পরিত্যক্ত টয়লেটের ভেতরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত সিএনজি চালক জুয়েল মিয়া (২৭) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মলাই মিয়ার ছেলে। দুই দিন আগে বাড়ি থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে বের হবার পর নিখোঁজ হয় সে। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা  হয়েছে।
মঙ্গলবার একই দিনে তিন লাশ উদ্ধারের পরদিন বুধবার শহর ও বিজয়নগর এলাকা থেকে আরো দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের কাউতলি এলাকার নিজ বাসায় ভাত খাবার সময় আসা অজ্ঞাত নম্বরের ফোন পেয়ে বাইরে বের হন সদ্য সৌদি ফেরত যুবক মনির হোসেন (২৭)। পরে রাতে আর  সে বাসায় ফিরেনি। পরদিন বুধবার কাউতলি এলাকার জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত মনির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারি নজরুল ইসলামের ছেলে। দুর্বৃত্তরা তাকে খুন করে তার মোবাইল ফোনটি নিয়ে গেছে।
বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিজয়নগনর উপজেলার চরইসলামপুর গ্রাম সংলগ্ন সোনাই নদীতে ভাসমান অবস্থায় সমদেব বর্মণ (২২) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমদেব বর্মণ স্থানীয় জনতা ব্রিকস নামে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্থানীয়রা সোনাই নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের জমি থেকে চার বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজিদ উল্লাহ সুহিলপুর গৌতমপাড়ার হোসেন মিয়ার ছেলে। গত ৫ এপ্রিল ওই শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। সকালে শিশুটির গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসাপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সর্বশেষ নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দরিগাঁও গ্রাম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহিন মিয়া (২৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ইজিবাইক চালকের শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহিন একই ইউনিয়নের চরলাপাং গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শাহিন গত চার মাস আগে দরিগাঁও গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়েকে বিয়ে করে। গত দুই মাস ধরে সে শ্বশুর বাড়িতেই অবস্থান করছিল। আজ সকালে গলায় ফাঁস দেবার খবর পেয়ে পুলিশে দুপুরে শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালায়।  
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিহতের প্রকৃত কারণ জানা যাবে।
একের পর এক লাশ উদ্ধার প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য বলেন, এভাবে দুইদিনের ব্যবধানে পাঁচ লাশ পাওয়ায় জেলার নাগরিকেরা উদ্বিগ্ন।
তবে এসব খুনের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বললেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। হঠাৎ করে এসব হয়েছে। এতে আতংকিত হবার কিছু নেই। খুব শীঘ্রই এসব খুনের ক্লু বের করা সম্ভব হবে।
 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক