,

কোরাম না হওয়ায় দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান নির্বাচন হয়নি

B Baria Mapস্টাফ রিপোর্টার : কোরাম না হওয়ায় সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান নির্বাচন হয়নি। আজ বৃহস্পতিবার সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সাঈদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচনের লক্ষ্যে এক সভা হয়। এতে ৯ জন সদস্যের মধ্যে ৫ জন উপস্থিত হন। এরা হলেন শিক্ষক প্রতিনিধি আইয়ুবুর রহমান,মনিজুর রহমান,শিরিন আখতার,মহিলা সদস্য আনোয়ারা বেগম,অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম মিয়া। সভায় অনুপস্থিত ছিলেন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি নূরুল ইসলাম,হিমু চৌধুরী,আরিফুর রহমান বুলবুল ও দাতা সদস্য আনোয়ার মিয়া। বিধি অনুযায়ী দুই তৃতীয়াংশ সদস্য উপস্থিত না হওয়ায় প্রিজাইডিং অফিসার সভাকে কোরাম সঙ্কটের কথা জানান। পরে তিনি কোরাম সঙ্কট হওয়ায় চেয়ারম্যান নির্বাচন করা গেলনা বলে রেজুলেশন করেন। উল্লেখ্য গত ২রা এপ্রিল অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। নির্বাচনের ৭ দিনের মধ্যে চেয়ারম্যান নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আজ বৃহস্পতিবার ছিলো শেষ দিন। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সাঈদুর রহমান বলেন- পরিপত্র অনুসারে কোরাম না হওয়ায় চেয়ারম্যান নির্বাচন হয়নি।  এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন- পরিচালনা কমিটির চেয়ারম্যান হবেন ৯ জনের ভোটে। এ সংক্রান্ত সভায় ৬ জন না হলে কোরাম হয়না। তাই চেয়ারম্যান নির্বাচন হয়নি।   

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে