,

আশুগঞ্জ বন্দরে থেকে মাসুলবিহীন ভারতের দ্বিতীয় চালান ৯৬৭ মেট্রিক টন খাদ্যপন্য খালাশ

as portবিশেষ প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মাসুলবিহীন ২৫ হাজার মেট্রিকটন খাদ্যপণের দ্বিতীয় চালান বৃহস্পতিবার সকালে জাহাজ থেকে কাভার্ড ভ্যানে পন্য খালাশ শুরু হয়েছে। গত বুধবার রাতে ভারতের কলকাতার বজবজ জেটি থেকে ৯শ৬৭.৫৯৩ মেট্রিকটন চাল নিয়ে এমভি সান মেরিনু আশুগঞ্জ বন্দরে আসে। এসব পন্য জাহাজ থেকে খালাশ করে সড়ক পথে কাভার্ড ভ্যানে করে ভারতের ত্রিপুরা নিয়ে যাওয়া হবে। ২৫ হাজার টন চাল ত্রিপুরা নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান ডারসেল লজিসটিক্স এর কাছ থেকে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান আন বিজ ডেভেলপমেন্ট লিমিটেডকে কার্যাদেশ দেয়া হয়। ভারতের কলকাতার বজবজ জেটি থেকে এ সব চাল ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৩৫০ কিলোমিটার নৌ-পথ ও ৪৫ কিলোমিটার স্থলপথ ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র আশুগঞ্জ বন্দরের জাহাজের পাকিং চার্জ প্রতি মেট্রিক টনে ৩০ টাকা ছাড়া এসব পন্য থেকে আর কোন প্রকার মাসুল পাচ্ছে না বাংলাদেশ সরকার।
১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে মাসুলবিহীন এবার ২৫ হাজার মেট্রিকটন খাদ্যপন্য যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এর আগে গত ১৬ মার্চ ৯শ ৩৭.০৫ মেট্রিক টন চাল নিয়ে এমভি নিউটেক-৬ আশুগঞ্জ আন্তজার্তিক নৌ-বন্দরে এসে পৌছে এবং এ চাল ভারতে ত্রিপুরায় পাঠানো হয়েছে।
আশুগঞ্জ নৌ বন্দরের সহকারী পরিচালক সুব্রত রায় জানান, গত বুধবার রাতে আশুগঞ্জ বন্দরে দ্বিতীয় চালান নিয়ে একটি জাহাজ আসে। আজ সকাল থেকে জাহাজ থেকে খাদ্যপন্য খারাশ শুরু হয়েছে।   
 

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী