,

নিখোঁজের পাঁচ দিন পর শিশুর লাশ উদ্ধার

L Lasবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পাঁচ দিন পর মো. সাজিদ উল্লাহ (০৫) এক নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ফসলি জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সাজিদ সুহিলপুর গৌতমপাড়ার হোসেন মিয়ার ছেলে। গত ৫ এপ্রিল বাড়ির পাশে খেলার সময় সাজিদ উল্লাহ নিখোঁজ হয়। স্বজনরা খোজাখুঁজি করেও তাকে আর পায়নি। এ ঘটনায় গত ৬ এপ্রিল (সোমবার) সাজিদ উল্লাহর বাবা হোসেন মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন জাঙ্গাল গ্রামের জরিনা বেগমের ফসলি জমিতে সাজিদের  গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর বলেন,‘লাশটি পঁচে প্রায় গলে গেছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে