বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই লাশ উদ্ধার

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক শিশুসহ দুই লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে  শিশু মোঃ সাজিদ উল্লাহ-(৫) এবং গত বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লৌহ নদী থেকে ইটভাটা শ্রমিক সমদেব বর্মণ- (১৮) এর লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া গ্রামের হোসেন মিয়ার শিশু পুত্র  মোঃ সাজিদ উল্লাহ গত ৫ এপ্রিল বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয়।
এ ঘটনায় তার পিতা  হোসেন মিয়া বাদি হয়ে ৬ এপ্রিল সদর থানায় একটি সাধারণ ডায়েরি  করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন জাঙ্গাল গ্রামের একটি জমিতে সাজিদুল্লাহর  গলিত লাশ দেখে পুলিশকে খবর দিলে সকাল ৯টায় পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস.আই আবু বকর লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন,‘লাশটি পঁচে প্রায় গলে গেছে।  তিনি বলেন, এ  বিষয়ে এখনো কোন মামলা হয়নি। 
এদিকে গত বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের  লৌহ নদী থেকে ইটভাটা শ্রমিক সমদেব বর্মণের লাশ উদ্ধার করা হয়। 
এলাকাবাসী জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লারিন্দ্র বর্মণের ছেলে সমদেব বর্মন স্থানীয় জনতা ব্রিক্স নামে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। গত বুধবার বিকেলে সে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রবের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক