বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইয়েমেন: নিহত ৫৬০, আহত ১,৭৬৮

yemanইয়েমেনে মানবাধিকার পরিস্থিতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে উপনীত। এমন আশঙ্কার মধ্যেই প্রকাশিত নতুন এক পরিসংখ্যানে ৫৬০ জন নিহত হওয়ার তথ্য দেয়া হয়েছে। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংগঠন ইউনিসেফের পর গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, দেশটিতে গত ৩ সপ্তাহে ১,৭৬৮ বেশি মানুষ আহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের অধিকাংশই বেসামরিক মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এর আগে ইউনিসেফের পরিসংখ্যানে বলা হয়েছিল, নিহতদের মধ্যে ৭৪টি শিশু রয়েছে। আহত হয়েছে আরও ৪৪ শিশু। ইয়েমেনে হুদি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলা শুরুর পর গত ১৩ দিনে মানবিক বিপর্যয় গুরুতর অবস্থায় পৌঁছেছে। এদিকে প্রথম মানবিক সহায়তার পদক্ষেপ হিসেবে রেড ক্রসের ত্রাণবাহী একটি কার্গো বিমান আজ ইয়েমেনে পৌঁছানোর কথা রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির জেনেভাভিত্তিক এক মুখপাত্র সিতারা জাবিন বলেন, একটি কার্গো বিমান ১৭ টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থান করছে। বিমানটি আন্তর্জাতিক জোটের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে। অনুমতি পেলে, আজই কার্গো বিমানটির ইয়েমেনের রাজধানী সানায় অবতরণের করবে। কিছুদিনের মধ্যেই আরও ৩৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হবে ইয়েমেনে। প্রস্তুতি সম্পন্ন হলেও, অনুমতি সাপেক্ষেই তা পাঠানো হবে। সিতারা জাবিন বলেন, চিকিৎসা সরঞ্জামগুলো ইয়েমেনে না পৌঁছালে, বহু মানুষ মৃত্যুবরণ করবে বলে শঙ্কায় আছি আমরা। বিশেষজ্ঞ সার্জনদের একটি দলও ইয়েমেনের অ্যাডেনে যাওয়ার জন্য রয়েছেন অনুমতির অপেক্ষায়। গত সোমবারও ভয়াবহ লড়াইয়ের ঘটনায় অ্যাডেন পরিণত হয়েছিল মৃত্যুপুরিতে। রাস্তাঘাটে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল বহু লাশ।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক