,

ভারতীয় গরু সরবরাহ হঠাৎ বন্ধ, গোশতের দাম বেড়েই চলছে

cowভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নির্দেশের পর বাংলাদেশে গরু পাচার বন্ধের ফলে স্থানীয় বাজারে গোশতের দাম অকস্মাৎ বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গরুর গোশতের দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। গতকালও রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে ৩৭০ থেকে ৩৮০ টাকা দামে বিক্রি হয়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বন্ধ থাকায় বাধ্য হয়ে দাম বাড়ানো হয়েছে। তবে ক্রেতারা দেশি গরুর গোশতের ওপর ভরসা করে বলছেন, দাম না বাড়ালেও চলতো।

জানা গেছে, এতদিন ভারত থেকে উত্তরাঞ্চলের ৮টি করিডোর দিয়ে ভারতীয় গরু ও মহিষ দেশের বিভিন্ন জেলায় চলে যেত, এখন তা পারছে না। দেশি গরু দিয়েই গোশতের চাহিদা মেটাতে হচ্ছে। গরুর গোশতের দাম বাড়ার কারণে ছাগল, ভেড়া ও মুরগির গোশতের দামও বেড়েছে। ফলে গরিব ও স্বল্প আয়ের মানুষ গোশত কিনতে সংকটে পড়ছেন।

বাংলাদেশ মিট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতা সবুজ মিয়া জানান, ভারত গরু পাচার বন্ধের পর আমাদের গরুর গোশতের দাম বাড়াতে হয়েছে। কারণ দেশি গরুতে আমাদের চাহিদা মেটানো সম্ভব নয়। তিনি বলেন, ভারতের ব্যবসায়ীরা বলেছেন, তারা আর গরু পাচার করবেন না। এখন থেকে ফ্রিজিং করা গোশত সরবরাহ করবে তারা। ইতোমধ্যে কয়েকটি কোম্পানি ভারত থেকে ফ্রিজিং করা গোশত আমাদানি শুরু করেছে। এদের মধ্যে হালাল মিট ও বাংলাদেশ মিট অন্যতম। এতে দেশের হাজার হাজার গরুর গোশত বিক্রেতার পথে বসার আশঙ্কা দেখা দেবে। দাম বাড়লেও ক্রেতা পাওয়া সম্ভব। কিন্তু গরুর সরবরাহ না থাকলে এসব ব্যবসায়ী কোথায় যাবেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গত ২ মার্চ বাংলাদেশে যাতে ভারতীয় গরু ঢুকতে না পারে সেজন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফকে সেভাবে নজরদারি বাড়াতে নির্দেশ দেন। এরপর থেকেই গরু সরবরাহ বন্ধ হয়ে দাম বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ।

রাজনাথ সিং বলেন, শুনেছি সীমান্তে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারির কারণে বাংলাদেশে গরু পাচার বন্ধ হয়ে যাওয়ায় সেখানে গরুর গোশতের দাম ৩০ শতাংশ বেড়েছে। নজরদারি আরও জোরদার করবেন যাতে গরু পাচার বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে গরুর গোশতের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বেড়ে যায়, যাতে সেখানকার মানুষ গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়।

রাজনাথ সিং আরও জানান, সীমান্তে গরু, মাদক ও জাল ভারতীয় মুদ্রা পাচার বন্ধে সরকার ২-৩ মাস আগে একটি কমিটি করেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করে কীভাবে গরু, মাদক ও জাল ভারতীয় মুদ্রা পাচার বন্ধ করা যায় সে বিষয়ে আগামী ১৫-২০ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা ভারতে গরু জবাই যাতে নিষিদ্ধ করা যায়, সে জন্য এনডিএ সরকার সম্ভব সব কিছুই করবে। তিনি বলেন, এ দেশে গরু জবাই মেনে নেওয়া যায় না। তবে বাংলাদেশের সাথে ভারতের আন্তরিক সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক ভারত সরকার আরও বাড়াতে চায় বলেও মন্তব্য করেন রাজনাথ সিং।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা