বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারে নামলে রেহাই পাবেন না ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাও

13939_1ডেস্ক রির্পোট : ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাও রেহাই পাবেন না। নির্বাচনী প্রচারে মাঠে নামলে তাদেরকেও গ্রেফতার করা হবে। এমনকি যারা প্রার্থী হয়েছেন তাদেরও রেহাই দেয়া হবে না। এ দিকে গ্রেফতার আতঙ্কে নির্বাচনী প্রচারে ২০ দলীয় জোটের এখনো কেউ মাঠে নামেননি। প্রার্থীরাও কেউ নিজ এলাকায় প্রকাশ্যে উপস্থিত হতে পারছেন না। গতকাল থেকে নির্বাচনী প্রচার শুরু হলেও ২০ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে কোনো প্রচারণা দেখা যায়নি। এ দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তুলে নেয়া হলেও দু’দিন পরেই গত সোমবার আবারো মোতায়েন করা হয়েছে পুলিশ ও রায়টকারসহ নানা সরঞ্জাম। একই সাথে গোয়েন্দা নজরদারি তো চলছেই। গতকাল থেকে শুরু হয়েছে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা। কিন্তু ২০ দলীয় জোট গতকালও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেনি। মাঠপর্যায়ের নেতাকর্মীরা বলেছেন, পুলিশ যেভাবে হয়রানি করছে তাতে নির্বাচনী প্রচারণা এখন সম্ভব নয়। ৪ নম্বর ওয়ার্ডের ২০ দলীয় জোট প্রার্থী মুক্তিযোদ্ধা মো: গোলাম হোসেন বলেছেন, আজ থেকে তারা নির্বাচনী প্রচার শুরু করবেন। একটি সূত্র জানায়, আজ মির্জা আব্বাসের স্ত্রী ঢাকা দক্ষিণের ১ নম্বর ওয়ার্ড থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবেন। গোলাম হোসেন বলেছেন, এখনো প্রার্থীরা এলাকায় যেতে পারছেন না। নেতাকর্মীদের বাড়িবাড়ি অভিযান চালাচ্ছে। তিনি বলেন, পুলিশ মুখে বলে কোনো সমস্যা নেই। কিন্তু সুযোগ পেলেই নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। জিজ্ঞেস করা হলে পুলিশ বলে, ওপরের নির্দেশ রয়েছে। ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী অ্যাডভোকেট ফারুক-উল-আলম বলেন, এখনো এলাকায় যেতে পারছেন না। তিনি বলেন, পুলিশ সুযোগ পেলেই ঢুঁ মারছে। এ কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশের একাধিক সূত্র জানায়, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের পেলেই গ্রেফতার করা হবে। শীর্ষ নেতারাও এ থেকে রেহাই পাবেন না। শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে। শীর্ষ নেতা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। সংশ্লিøষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশন থেকে গ্রেফতারের বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি পুলিশ প্রশাসনকে। সম্প্রতি মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, যাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা আছে এবং জামিন নেননি ইচ্ছে করলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার করতে পারবেন। এ দিকে গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের এডিসি জাহাঙ্গির আলম নয়া দিগন্তকে বলেন, গ্রেফতারের বিষয় নিয়ে কোনো দিকনির্দেশনা আসেনি। আগামীকাল মহানগর পুলিশের পক্ষ থেকে এ নিয়ে একটি ব্রিফিং হতে পারে। এ দিকে ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নতুন করে শুরু হয়েছে গ্রেফতার অভিযান। গতকাল দোকানে, ব্যবসাপ্রতিষ্ঠানেও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীসহ কর্মীদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী এলাকাগুলোতে বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী তল্লøাশি চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩৬ ঘণ্টায় নয়া পল্টন বিএনপি কার্যালয়ের সামনেসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তার মধ্যে গত ৬ এপ্রিল সোমবার বিকেলে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক শহিদুল হক তালুকদার, পল্টন থানা বিএনপি নেতা ফিরোজ আলমসহ ৪৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আরো অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নেতাকর্মীরা দোকানপাটের সামনেও দাঁড়াতে পারছে না। মির্জা আব্বাসের আইনজীবী আব্দুস সালাম এ জাতীয় গ্রেফতার বন্ধের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুললেও সেখানে যাওয়ার ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। গত শুক্রবার নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ পাহারা তুলে নেয়া হয়। পরদিন শুক্রবার বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের তালা কেটে ভেতরে প্রবেশ করেন। রোববার পর্যন্ত সেখানে পুলিশ পাহারা দেখা না গেলেও সোমবার থেকে আবারো সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকালও দেখা গেছে পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং পুলিশের রায়টকারসহ নানা সরঞ্জাম। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন আতঙ্ক শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক