,

নানান চরিত্রের নিশা

70759_e4বিনোদন প্রতিবেদক : নতুন বছরে ধারাবাহিক নাটকের কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘লাক্স-চ্যানেল আই’ তারকা নিশা। তার অভিনীত নতুন ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে গোলাম সোহরাব দোদুলের ‘পাল্টা হাওয়া’ ও রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’। এর মধ্যে ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছেন অভিনেত্রী রিচি সোলায়মান। এর আগে নিশা রিচির সঙ্গে রিচিরই প্রযোজনায় ‘গপ্পো’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এছাড়া এ মুহূর্তে তার অভিনীত যে ধারাবাহিক নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে সেগুলো হচ্ছে রুলীন রহমানের ‘মায়ার খেলা’ আরটিভিতে, মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’ আরটিভিতে, চ্যানেল নাইনে কমল চৌধুরীর ‘বাইফোকাল’ ও আরটিভিতে জাহিদ হাসানের ‘উড়ামন’। ‘পাল্টা হাওয়া’ নাটকটি খুব শিগগিরই বাংলাভিশনে প্রচার শুরু হবে। তবে একেবারেই নতুন ধারাবাহিক নাটক ‘যখন কখনো’ কবে কোন চ্যানেলে প্রচার হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ‘মায়ার খেলা’র লতা, ‘নোয়াশাল’র রূপসী, বাইফোকাল’র জমজ বোন ‘নেহা-রিয়া’ ও ‘উড়ামন’র টুনটুনি হয়ে এরই মধ্যে দর্শকের মাঝে সাড়া ফেলেছেন নিশা। কারণ, প্রতিটি ধারাবাহিকে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে। তবে ‘পাল্টা হাওয়া’র অহনা এবং ‘যখন কখনো’র লিপি তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করবে বলে দৃঢ় আশাবাদী লাক্স তারকা মেহরীন ইসলাম নিশা। এদিকে এ অভিনেত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটি ভাল গল্পের চলচ্চিত্রে অভিনয়ের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ