,

ত্বকে মেছতার দাগ নিয়ে চিন্তিত? জেনে নিন খুব সহজ ঘরোয়া সমাধান

melasma2মেছতার সমস্যা বা মেলাজমা যা হাইপার পিগমেন্টেশন নামে পরিচিত খুবই বিব্রতকর একটি সমস্যা। মুখের ত্বকে বিশেষ করে নাকের উপর, নাকের দুপাশ এবং গালের কিছু অংশে কালচে ধরণের ছোপ ছোপ দাগ দেখা যায়, মুখের সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দেয় এই ছোপ ছোপ মেছতার দাগ। তবে, খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং পার্শ্বপ্রতিক্রিয়া বিহীনভাবে দূর করে দিতে পারেন মেছতার বিরক্তিকর দাগ। জানতে চান কীভাবে? চলুন জেনে নেয়া যাক।
১) লেবুর রসের ব্যবহার

লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও এর আস্ট্রিজিনেট উপাদান ত্বকের দাগ দূর করতেও সারুন কার্যকরী। মেছতার দাগ দূর করতেও লেবুর রসের জুড়ি নেই।
যেভাবে ব্যবহার করবেনঃ

    – তাজা লেবুর রস বের করে নিন। এরপর তা মেছতার উপরে সরাসরি লাগান।
    – ২-১ মিনিট একটু ভালো করে ম্যাসেজ করে নিন লেবুর রস দিয়ে। এভাবে ২০ মিনিট রেখে দিন।
    – এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহারেই দ্রুত ভালো ফলাফল পাবেন।

২) হলুদের ব্যবহার

ত্বকের মেলানিন কমিয়ে আনার দারুণ ক্ষমতা রয়েছে হলুদের যা মেছতা দূর করতে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও হলুদের কারকিউমিনের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক।
যেভাবে ব্যবহার করবেনঃ

    – ৫ টেবিল চামচ হলুদ গুঁড়োতে ১০ টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরপর এতে দিন ১ টেবিল চামচ বেসন। ভালো করে মিশিয়ে নিন।
    – এই পেস্টটি আক্রান্ত ত্বকে ভালো করে লাগিয়ে নেবেন এবং ২০ মিনিট শুকোতে দিন।
    – এরপর কুসুম গরম পানিতে ধুয়ে মুছ ভালো করে মুছে নিন। প্রতিদিন ব্যবহারে ভালো ফলাফল পাবেন।

৩) পেঁয়াজের রসের ব্যবহার

পেঁয়াজের রসে রয়েছে সালফার কম্পাউন্ড যা ত্বকের ছোপ ছোপ দাগ দূর করতে সহায়তা করে এবং ত্বকের টোন ইভেন করে। এছাড়াও পেঁয়াজের রস ত্বকের কোষ নারিশ করে ত্বককে করে তোলে স্বাস্থ্যউজ্জ্বল।
যেভাবে ব্যবহার করবেনঃ

    – ২/৩ টি ছোটো পেঁয়াজ কুচি করে নিন। এরপর একটি পাতলা নরম পরিষ্কার কাপড়ে পেঁয়াজ কুচি রেখে চিপে রস বের করে নিন।
    – পেঁয়াজের রস যতোটা হবে ঠিক ততোটা আপেল সিডার ভিনেগার পেঁয়াজের রসের সাথে ভালো করে মিশিয়ে নিন।
    – এরপর আক্রান্ত ত্বকে লাগিয়ে নিন মিশ্রণটি একটি তুলোর বলের সাহায্যে। ২০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
    – দিনে ২ বার এই পদ্ধতিটি ব্যবহার করুন আর মাত্র কয়েক সপ্তাহেই মুক্তি পান মেছতার দাগ থেকে।

সূত্রঃ homeremedies.com

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা