,

অজিত দাসের উপর হামলার ঘটনায় নাগরিক ফোরামের মানববন্ধন

Untitled - 2ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড ( পূর্ব পাইকপাড়া) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাসের উপর হামলারকারি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক’শ নারী-পুরুষ ব্যানার, প্লে-কার্ড ও ফেষ্টুন নিয়ে হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করে। জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আলহাজ্ব হারুণ অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া সামাজিক আন্দোলনের সভাপতি সোমেশ রঞ্জন রায়, মজিব সেনা জেলা শাখার সভাপতি শাহআলম সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষা অফিসার সুনিল দেব, নারী নেত্রী নন্দিতা গুহ , ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের আহবায়ক আল আমীন শাহীন, নাগরিক ফোরাম এর সদস্য কমরেড নজরুল ইসলাম,   জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সঞ্জিব ভটাচার্য, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সুভাষ দাস, খবির উদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা অজিত দাসের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানান।
 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ